
X
কেন্দুয়া প্রেসক্লাবে কবি লিলি হকের কুশল বিনিময় সভা অনুষ্ঠিত
ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাব কার্যালয়ে বিশিষ্ট কবি ও লেখক লিলি হকের আগমন উপলক্ষে এক প্রাণবন্ত আড্ডা ও কুশল বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। লিলি হক বাংলাদেশের একজন বিশিষ্ট কবি ও লেখক। মূলত প্রেম, প্রকৃতি ও সমাজজীবনের অনুভূতি নিয়েই কবিতা লেখেন তিনি।
শুক্রবার (৩ এপ্রিল) সন্ধায় নেত্রকোণার কেন্দুয়া প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় তিনি কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিম,প্রেসক্লাবের দপ্তর সম্পাদক কিশোর কুমার শর্মা, সাংবাদিক মাজহারুল ইসলাম উজ্জ্বল,সাংবাদিক কোহিনুর আলম ও জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন সালামসহ অন্যান্য সদস্যবৃন্দ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় সাংবাদিকদের উপস্থিতে বাংলা সাহিত্যের সমসাময়িক বিষয়াবলি, বাংলা ভাষা আন্দোলন, মহান স্বাধীনতা যুদ্ধসহ তাঁর জন্ম, বেড়ে ওঠা এবং সাহিত্য সংস্কৃতির নানা সংগঠনে সম্পৃক্ততার কথা উল্লেখ করে সত্য ও সুন্দরের আহ্বান জানান লিলি হক।
লিলি হকের প্রকাশিত বইসমূহের মধ্যে 'অরণ্য আমার অরণ্য', 'মধ্যরাতের খোলা চিঠি', 'আধো ফোটা গোলাপ আমার', আকাশ আমি ভালো নেই, 'ভাষার আন্দোলনের কবিতা ও ছড়া, ইত্যাদি উল্লেখযোগ্য। তিনি চয়ন সাহিত্য ক্লাব নামে একটি নিয়মিত সাহিত্য আসর পরিচালনা করে থাকেন । প্রতি মাসের ২০ তারিখে এ আসর বসে।
সাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি বেশ কিছু পুরস্কারও লাভ করেছেন। যেমন: সর্দার স্মৃতি পুরস্কার, শেরে বাংলা সাহিত্য পদক, রোটারী ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, বারবা স্পেশাল অ্যাওয়ার্ড, অতীশ দীপঙ্কর স্বর্ণপদক, নন্দিনী সাহিত্য পুরস্কার, লেখিকা সংঘ সাহিত্য পুরস্কার, কবি জসীমউদদীন স্বর্ণপদক প্রভৃতি।
উল্লেখ্য কবি লিলি হকের জন্ম নেত্রকোণার কলমাকান্দা উপজেলায়৷ তাঁর পিতার নাম উসমান আলী খান৷ তবে বিবাহ সূত্রে কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের
বাট্টা গ্রামের বাসিন্দা হোন তিনি ৷ তাঁর স্বামীর নাম নূরুল হক।