প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৩:২৬ পিএম (ভিজিট : ৭৯)

X
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কৃষক কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কৃষক কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
শনিবার (৪এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদের হল রুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২৬ মৌসুমে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৫ হাজার কৃষক কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মোঃ জালাল উদ্দিন।
বিতরণ কার্যক্রমের আগে স্বাগত বক্তব্য রাখেন, পাকুন্দিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর-ই-আলম। তিনি বলেন, প্রনোদনা কর্মসূচির আওয়তায় প্রত্যেক কৃষককে ৫ কেজি করে আউস ধানের বীজ ও ২০ কেজি করে সার বিনামূল্যে দেওয়া হবে।
এসময় পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আরিফুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ তৌফিকুল ইসলাম, মোঃ আতিকুর রহমান মাসুদ, মোঃ কামাল উদ্দিন (ভিপি), মোঃ আব্দস ছাত্তার, মোঃ এরফান উদ্দিন, মোঃ এমদাদুল হক মাসুদ, পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এস এ এম মিনহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ শরীফুল আলম সুজন, সাংগঠনিক সম্পাদক সিদ্দিক হোসেন রিপন, যুবদলের যুগ্ম আহবায়ক রাকিবুল আলম ছোটন, ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বল, সদস্য সচিব শাহীন আলন জনী প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।