ডোমারে অবৈধভাবে তেল বিক্রির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর ডোমারে অবৈধভাবে পেট্রোল মজুত ও বিক্রির দায়ে এক মোটরসাইকেল আরোহীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জনস্বার্থে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

2026-04-04T15:57:55+00:00
2026-04-04T15:57:55+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
ডোমারে অবৈধভাবে তেল বিক্রির দায়ে মোটরসাইকেল আরোহীকে জরিমানা
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৩:৫৭ পিএম   (ভিজিট : ৪৯)
ডোমারে অবৈধভাবে তেল বিক্রির দায়ে মোটরসাইকেল আরোহীকে জরিমানা
X

ডোমারে অবৈধভাবে তেল বিক্রির দায়ে মোটরসাইকেল আরোহীকে জরিমানা

নীলফামারীর ডোমারে অবৈধভাবে বাইরে জ্বালানী তেল বিক্রি করার অভিযোগে এক মোটরসাইকেল আরোহীকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৩০হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ ত্বন্বী।

শুক্রবার(৩এপ্রিল)রাতে ডোমার পৌরসভা এলাকায় অবৈধভাবে পেট্রোল মজুত করে বিক্রি করছেন এক মটরসাইকেল আরোহী।বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা’র দৃষ্টিগোচর হলে তাৎক্ষনিকভাবে পুলিশ দিয়ে বিক্রেতাকে আটক করেন।পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোক্তা অধিকার আইনে পেট্রোল বিক্রেতাকে ৩০হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন এবং টাকা আদায় করে ডিসিয়ার মুলে সরকারী কোষাগারে জমা দেওয়া হয়।এসময় ডোমার থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহযোগীতা করেন।

নির্বাহী মেজিস্ট্রেট শায়লা সাঈদ ত্বন্বী বলেন,আন্তজার্তিক ইস্যুতে জ্বালানী তেলের সংকটের কারনে এক শ্রেণির অসাধু ব্যাক্তি অবৈধভাবে তেল মজুত করে বিক্রি করছে। প্রশাসন অবৈধভাবে তেল মজুত ও বিক্রি করা থেকে বিরত থাকার আববান করেন।




  বিষয়:   ডোমার সংবাদ  ভ্রাম্যমাণ আদালত  জ্বালানি তেল আটক  শায়লা সাঈদ ত্বন্বী  নীলফামারী খবর  ভোক্তা অধিকার আইন। 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy