দেশ গঠনে বেসরকারি শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: আবুল কালাম আজাদ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

সারাবাংলা

খুলনা-৬ (পাইকগাছা - কয়রা)'র সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন বেসরকারি শিক্ষকরাও রাষ্ট্রের অংশ। দেশ গঠনে

2026-04-04T19:13:46+00:00
2026-04-04T19:13:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দেশ গঠনে বেসরকারি শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: আবুল কালাম আজাদ
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৭:১৩ পিএম   (ভিজিট : ৪৬)
আবুল কালাম আজাদ
X

আবুল কালাম আজাদ

খুলনা-৬ (পাইকগাছা - কয়রা)'র সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন বেসরকারি শিক্ষকরাও রাষ্ট্রের অংশ। দেশ গঠনে বেসরকারি শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে এমপি আবুল কালাম আজাদ বলেন শিক্ষকরা সমাজের মূল কারিগর। তারা নানাভাবে সমাজের বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রাখে। শিক্ষকদের সম্মানের জায়গায় রাখতে হবে এবং বিভিন্ন পর্যায়ে প্রতিনিধিত্ব করার সুযোগ দিতে হবে। তাদের সাথে কোন ধরনের বৈষম্য করা যাবে না। যথাযথ সম্মান এবং মর্যাদা দিতে হবে। 

তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, কোন রাজনৈতিক পরিচয় কিংবা ব্যক্তি বিশেষ দেখে শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি করা হবে না। তিনি বলেন নিজে দুর্নীতি করবো না, কাউকে দুর্নীতি করতে দেবো না। এমপি আবুল কালাম আজাদ বলেন দুর্নীতিগ্রস্ত এবং অযোগ্য ব্যক্তি কে সভাপতি করে বিগত ১৭ বছরে সকল শিক্ষা প্রতিষ্ঠান কে ধ্বংস করা হয়েছে। এবার যোগ্য এবং ভালো মানুষ দেখে সভাপতি করা হবে। তিনি কোন দল কিংবা ব্যক্তি দ্বারা প্রভাবিত না হয়ে আন্তরিকতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে কাজ করার জন্য সরকারি কর্মকর্তাদের নির্দেশনা দেন। 

তিনি ৪ এপ্রিল শনিবার দুপুরে পাইকগাছা উপজেলা শিক্ষক সমিতি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, জেলা ইউনিট সদস্য মাওলানা কামাল হোসেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাঈদুর রহমান, নায়েবে আমীর মাওলানা বুলবুল আহমেদ, সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক। শিক্ষক বাবর আলী গোলদার ও শামসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আনিসুর রহমান, দীপক চন্দ্র  সরকার, দীপঙ্কর দত্ত, খায়রুল ইসলাম, আমিরুল ইসলাম, হাফিজুর রহমান, শেখ আব্দুস সালাম, হাফিজুর রহমান ও সাধুচরণ বিশ্বাস। 

অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে এমপি আবুল কালাম আজাদ কে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট ও মানপত্র প্রদান করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy