প্রবাসীকে মামলায় ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মলেন

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরে কালীগঞ্জের পাড়াবর্তা এলাকায় বায়নাসূত্রে ক্রয়কৃত জমি দখল নিতে চাইলে জুয়েল মিয়া নামে এক প্রবাসীকে অপহরণ মামলা দিয়ে

2026-04-04T19:23:17+00:00
2026-04-04T19:23:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রবাসীকে মামলায় ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মলেন
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৭:২৩ পিএম   (ভিজিট : ৫১)
সংবাদ সম্মলেন
X

সংবাদ সম্মলেন

গাজীপুরে কালীগঞ্জের পাড়াবর্তা এলাকায় বায়নাসূত্রে ক্রয়কৃত জমি দখল নিতে চাইলে জুয়েল মিয়া নামে এক প্রবাসীকে অপহরণ মামলা দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে। সন্ত্রাসীদের নানা ধরণের হুমকি-ধমকিতে প্রাণ বাঁচাতে ওই প্রবাসী বর্তমানে টঙ্গী আরিচপুর বৌবাজার এলাকায় পরিবার নিয়ে বসবাস করছেন। 

এঘটনায় প্রবাসী ও তার পরিবারের নিরাপত্তা এবং সুষ্ঠু বিচার চেয়ে শনিবার (৪ এপ্রিল) বিকেলে টঙ্গী স্টেশনরোডে একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মলেন করেছেন।

এসময় লিখিত বক্তব্যে ভূক্তভোগী জুয়েল মিয়া বলেন, তিনি দীর্ঘদিন যাবত দুবাই প্রবাসী। প্রবাসজীবনে উপার্জিত অর্থ দিয়ে তিনি কালীগঞ্জের পারাবর্তা এলাকার মিনারা বেগম গংদের কাছ থেকে পূর্বাচল ১৫ ও ২৮নং সেক্টরে  দুট প্লট ১কোটি ৭লাখ টাকা দিয়ে বায়না দলিল করেন। পরে জায়গা দখলে নিতে গেলে মিনারা বেগমের ছেলে ডালিম ও শরীফ মিয়া ক্ষিপ্ত হয়ে উঠেন। এমনকি জায়গায় গেলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন। একপর্যায়ে শরীফ মিয়া কালীগঞ্জ থানায় জুয়েল মিয়ার নামে একটি অপহরণ মামলা ঠুকে দেয়।

তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার বিনিয়োগকৃত টাকা আত্মসাত করার জন্য মিনারা বেগমের ছেলেরা সন্ত্রাসী কায়দায় আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাব আমাকে অপহরণ মামলায় জড়িয়েছে। 

এবিষয়ে কালীগঞ্জ থানার ওসি জাকির হােসেন বলেন, কালীগঞ্জ মেঘবাড়ী রিসোর্টে মিনারার ছেলে শরীফ মিয়াকে আটকে রেখে জুয়েল ও তার লোকজন জোরপূর্বক স্বাক্ষর নেয়। এঘটনায় থানায় একটি অপহরণের মামলা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এলাকাবাসী আরিফ হোসেন, মাহবুব, মীম আক্তার, আসকর আলী, রাবেয়া খাতুন ও মারুফ প্রমুখ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy