পদ্মার ইলিশের থেকে মেঘনার ইলিশ সুস্বাদু, দাবি এ্যানি চৌধুরীর

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

সারাবাংলা

বিএনপির যুগ্ম-মহাসচিব ও পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, পদ্মা নদীর ইলিশের চেয়ে মেঘনা নদীর ইলিশের দাম

2026-04-04T19:47:00+00:00
2026-04-04T19:47:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পদ্মার ইলিশের থেকে মেঘনার ইলিশ সুস্বাদু, দাবি এ্যানি চৌধুরীর
জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৭:৪৭ পিএম   (ভিজিট : ৫৩)
এ্যানি চৌধুরী
X

এ্যানি চৌধুরী

বিএনপির যুগ্ম-মহাসচিব ও পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, পদ্মা নদীর ইলিশের চেয়ে মেঘনা নদীর ইলিশের দাম বেশি ও স্বাদু। পদ্মার ইলিশ কিছুটা লালসা ভাব। অনেকেই ঢাকা গেলে বলেন পদ্মার ইলিশ। আসলে আসল ইলিশ হচ্ছে মেঘনার ইলিশ। ইলিশ আমাদের জাতীয় সম্পদ,জাতীয় মাছ। সরকার এ সম্পদ রক্ষা করতে উদ্যোগ নিয়েছে।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর জেলা পরিষদ প্রাঙ্গণে জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে ২০২৬ অর্থ বছরে "ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প" এর আওতায় ইলিশ অভয়াশ্রমে মার্চ-এপ্রিল মৎস্য আহরণ নিষিদ্ধকালীন জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তাঁর বক্তব্যে এ্যানি চৌধুরী এ মন্তব্যে করেন।

পানিসম্পদ মন্ত্রী বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে দারুণ মিল রয়েছে। দুই মাস মাছ ধরা বন্ধ থাকার কারণে সরকার প্রতিটি জেলেকে ৩ হাজার টাকার খাদ্য সামগ্রী দিচ্ছে।

জেলের উদ্দেশ্য করে পানি সম্পদ মন্ত্রী বলেন, আপনরা সবসময় মাছ শিকার করেন। এ দুই মাস ধরা বন্ধ রাখুন। এ দুই মাস আপনি একটু বিশ্রাম নিবেন। জালবুন বেন। নৌকা মেরামত করবেন। নদীতে মাছ শিকারের জন্য মানসিক প্রস্তুতি নিবেন।

আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-২ রায়পুর আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের  প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু,লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. শাহাদাত হোসেন সেলিম, জেলা প্রশাসক মেহেদী হাসান, পুলিশ সুপার আবু তারেক।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক শাহাবুদ্দিন সাবু।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy