তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সৎসঙ্গ আশ্রম পরিদর্শন

স্টাফ রিপোর্টার, পাবনা

সারাবাংলা

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রম পরিদর্শন করেছেন। তার সাথে উপস্থিত ছিলেন

2026-04-04T20:28:49+00:00
2026-04-04T20:28:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সৎসঙ্গ আশ্রম পরিদর্শন
স্টাফ রিপোর্টার, পাবনা
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৮:২৮ পিএম   (ভিজিট : ৫২)
তথ্য ও সম্প্রচার মন্ত্রী
X

তথ্য ও সম্প্রচার মন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রম পরিদর্শন করেছেন। তার সাথে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।

শনিবার সকালে অতিথি বৃন্দ আশ্রম প্রাঙ্গনে উপস্থিত হলে তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা সৎসঙ্গ কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী প্রাণশঙ্কর দাশ (স.প্র.ঋ), সাংগঠনিক সম্পাদক ড. নরেশ চন্দ্র মধু ও সহ-কোষাধ্যক্ষ অমিত সরকার। পরে মন্ত্রী আশ্রমে উপস্থিত নেতৃবৃন্দ, কর্মী এবং ভক্তবৃদ্ধের সাথে পরিচিত হন এবং মতবিনিময় করেন।

এ সময় আশ্রমের কর্মকান্ডের ভুয়শী প্রশংসা করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, আমি আগেও এই আশ্রমের কথা শুনেছি। আমার এলাকার অনেক ভক্তবৃন্দ এখানে আসেন। এখানে এসে আমি আরো ভালোভাবে উপলব্ধি করলাম কেন তারা এখানে আসেন। আশ্রম অঙ্গনের পরিপাটি দেখে আমার ভালো লাগলো। তিনি আবারো শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রমে আসবেন বলে জানান।

পরিদর্শন কালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ খান মন্টু, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, বিএনপি নেতা আনিসুল হক বাবু, মোসাব্বির হোসন সঞ্জু, নূর মাসুম মোহাম্মদ বগা, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহীন হোসেন, পাবনা প্রেসক্লাবের সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগ, সাংবাদিক সুশান্ত কুমার সরকার, শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ কেন্দ্রীয় ঋত্বিক পরিষদের সহ-পুরধা কল্যাণ কুমার বিশ্বাস বাবলু (স.প্র.ঋ.), শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শ্রী বলাই চন্দ্র সাহা, সদস্য শ্রী চিত্তরঞ্জন দাশ, কোষাধ্যক্ষ শ্রী ধীশংকর সরকার, হিসাব কর্মকর্তা শ্রী তাপস সুকুল, শ্রী সজল কুমার দেবনাথ প্রমুখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy