শেষ বলে বিজয়ী হলেন কেন্দুয়া উপজেলা প্রশাসন

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোণার কেন্দুয়ায় উপজেলা প্রশাসন একাদশ বনাম কেন্দুয়া থানা পুলিশ প্রশাসন একাদশের মধ্যে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।শনিবার

2026-04-05T13:34:05+00:00
2026-04-05T13:34:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেষ বলে বিজয়ী হলেন কেন্দুয়া উপজেলা প্রশাসন
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ১:৩৪ পিএম   (ভিজিট : ১৯৬)
নেত্রকোণার কেন্দুয়ায় উপজেলা প্রশাসন একাদশ বনাম কেন্দুয়া থানা পুলিশ প্রশাসন একাদশের মধ্যে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
X

নেত্রকোণার কেন্দুয়ায় উপজেলা প্রশাসন একাদশ বনাম কেন্দুয়া থানা পুলিশ প্রশাসন একাদশের মধ্যে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

নেত্রকোণার কেন্দুয়ায় উপজেলা প্রশাসন একাদশ বনাম কেন্দুয়া থানা পুলিশ প্রশাসন একাদশের মধ্যে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে কেন্দুয়া পৌর শহরের হেলিপ্যাড মাঠে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন একাদশের অধিনায়কত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল ইসলাম এবং কেন্দুয়া থানা প্রশাসন একাদশের নেতৃত্ব দেন কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মো. মেহেদী মাকসুদ।
খেলার প্রথমার্ধে কেন্দুয়া থানা প্রশাসন একাদশ সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৮৬ রান। অন্যদিকে উপজেলা প্রশাসন একাদশ ব্যাট হাতে প্রথমে বিপর্যয়ের মুখে পড়লেও শেষ বলে ১রান করে বিজয়ের হাসি হাসেন কেন্দুয়া উপজেলা প্রশাসন একাদশ।

এ সময় উপস্থিত খেলোয়াড় ও দর্শনার্থীদের মিলনে এক সৌহার্দপূর্ণ পরিবেশ তৈরি হয়। খেলাধুলা যুব সম্প্রদায়কে মাদকমুক্ত জীবন গঠনে ভূমিকা পালন করে বলে এমন আয়োজন যেনো বারবার অনুষ্ঠিত হয়  স্থানীয়রা অভিমত ব্যক্ত করেন ৷

এ বিষয়ে আজ রবিবার উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসন একাদশের অধিনায়ক মোঃ রিফাতুল ইসলাম বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনুষ্ঠিত খেলার  মাধ্যমে যুব সম্প্রদায়ের কাছে সেই বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy