ফটিকছড়িতে ডায়াগনস্টিক সেন্টার থেকে যুবকের লাশ উদ্ধার

ফটিকছড়ি প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেয়াকোঁ এলাকায় হেয়াকোঁ পল্লী ডায়াগনস্টিক সেন্টারের একটি কক্ষ থেকে রাশেদুল আনোয়ার টিপু (২৮)

2026-04-05T15:03:57+00:00
2026-04-05T15:09:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফটিকছড়িতে ডায়াগনস্টিক সেন্টার থেকে যুবকের লাশ উদ্ধার
ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৩:০৩ পিএম  আপডেট: ০৫.০৪.২০২৬ ৩:০৯ পিএম  (ভিজিট : ৩৩)
ফাইল ছবি
X

ফাইল ছবি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেয়াকোঁ এলাকায় হেয়াকোঁ পল্লী ডায়াগনস্টিক সেন্টারের একটি কক্ষ থেকে রাশেদুল আনোয়ার টিপু (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই স্থান থেকে আরমান (২৬) নামে আরও এক যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (৫এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত রাশেদুল আনোয়ার টিপু দাঁতমারা ইউনিয়নের মুহাম্মদপুর এলাকার বাসিন্দা। তিনি ওই ডায়াগনস্টিক সেন্টারের দায়িত্বরত ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়দের সন্দেহের ভিত্তিতে দীর্ঘ সময় দরজা বন্ধ থাকার পর গ্রিল কেটে ভেতরে প্রবেশ করলে দুইজনকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে পথিমধ্যে রাশেদের মৃত্যু হয়। অসুস্থ আরমানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।

ভুজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষক্রিয়ার ঘটনা হতে পারে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy