যে কারণে কুমিল্লায় পরপর ৩ বাসে আগুন!

কুমিল্লা প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লায় স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (৫ এপ্রিল) দুপুরে জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে।আজ

2026-04-05T15:34:36+00:00
2026-04-05T15:46:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যে কারণে কুমিল্লায় পরপর ৩ বাসে আগুন!
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৩:৩৪ পিএম  আপডেট: ০৫.০৪.২০২৬ ৩:৪৬ পিএম  (ভিজিট : ৩৮০)
পরপর ৩ বাসে আগুন
X

পরপর ৩ বাসে আগুন

কুমিল্লায় স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (৫ এপ্রিল) দুপুরে জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে।

আজ দুপুর ১টার পর বাস স্ট্যান্ডের আকাশে কালো ধোঁয়া দেখে ঘটনাস্থলে এসে তিনটি বাস জ্বলতে দেখেন পরিবহন শ্রমিকরা। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও বাসিন্দারা বলছেন, অগ্নিকাণ্ডের আগে কয়েকজন মাদকসেবীকে বাস থেকে বেরিয়ে যেতে দেখেছেন তারা। মাদক সেবনের পর বাসে আগুন লাগাতে পারে বলে ধারণা করছেন তারা।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ ইদ্রিস জানান, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে কীভাবে আগুনের সূত্রপাত ও কী পরিমাণ ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিক বলতে পারেননি তিনি।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানিয়েছেন, তিনটি বাসের ভেতরের অংশ পুরোপুরি পুড়ে গেছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy