প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৬:৩৭ পিএম (ভিজিট : ৭৫)

X
দুই জামায়াত নেতা গ্রেফতার
গাইবান্ধার পলাশবাড়ী থানায় ঢুকে ওসিসহ ৮ পুলিশ সদস্যকে মারপিটের ঘটনার দুই আসামিকে শনিবার রাতে উপজেলার দিঘলকান্দি গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো মামলার প্রধান আসামি উপজেলা জামায়াতের যুব বিভাগের বায়তুলমাল সম্পাদক মাহমুদুল হাসান পলাশ (৩৫) ও বৈরী হরিনমারী গ্রামের মধু মিয়ার ছেলে গোলজার রহমান (৩৪) এবং পলাশ উপজেলা সদরের উদয়সাগর গ্রামের নূর মোহাম্মদের ছেলে।
এ ব্যাপারে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ সারোয়ারে আলম খান জানান শনিবার রাতে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে এই মামলায় মামলায় এ পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হলো।