পাইকগাছায় নবগঠিত উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রথম সভা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

সারাবাংলা

দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মের মাঝে সততা ও নিষ্ঠাবোধ জাগ্রত করার লক্ষ্যে খুলনার পাইকগাছায় 'উপজেলা

2026-04-05T20:59:09+00:00
2026-04-05T20:59:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাইকগাছায় নবগঠিত উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রথম সভা
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৮:৫৯ পিএম   (ভিজিট : ৪৯)
দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রথম সভা
X

দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রথম সভা

দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মের মাঝে সততা ও নিষ্ঠাবোধ জাগ্রত করার লক্ষ্যে খুলনার পাইকগাছায় 'উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি' পুনর্গঠন করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) খুলনা বিভাগীয় পরিচালক মো. ফজলুল হক স্বাক্ষরিত এক পরিপত্রের মাধ্যমে ৯ সদস্য বিশিষ্ট এই নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়। 

কমিটিতে পাইকগাছা কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আখতার শম্পাকে সভাপতি এবং জামিনুর ইসলামকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সহ-সভাপতি পদে সমাজসেবক মো. নিজাম উদ্দীন ও পল্লী চিকিৎসক পূর্ণ চন্দ্র মন্ডল। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন ইয়াসিন শেখ বাপ্পী, মাহফুজুর রহমান, শুকদেব চন্দ্র রায়, মোসা. জেসমিন নাহার ও প্লাবন দাশ।

কমিটি পুনর্গঠনের পর গত ৪ এপ্রিল রবিবার বিকেলে পাইকগাছা বনানী সংঘ মিলনায়তনে নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভাপতি রহিমা আখতার শম্পার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। এর আগে গত ১২ মার্চ এক অনুষ্ঠানের মাধ্যমে বিদায়ী কমিটির সভাপতি জিএমএম আজহারুল ইসলাম ও সাধারণ সম্পাদক হরেকৃষ্ণ দাশ নবগঠিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

সভায় নতুন কমিটির পরিচিতি পর্ব শেষে উপজেলা পর্যায়ে দুর্নীতিবিরোধী কার্যক্রম ত্বরান্বিত করতে এবং গণসচেতনতা তৈরিতে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। কমিটির সদস্যরা তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন এবং কমিটি পুনর্গঠনের জন্য দুর্নীতি দমন কমিশন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।








Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy