প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৯:২৩ পিএম (ভিজিট : ১৫০)

X
বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে সওজের সরকারী জায়গা ফুটপাত দখল নেয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রবিবার সকালে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় চিটাগাং রোডে নারায়ণগঞ্জ সড়ক বিভাগ সওজ এবং জেলা প্রশাসনের উদ্যোগে উচ্ছেদ অভিযানের সময় ফের দখল নিতে এ ঘটনা ঘটে। জানা গেছে, সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে সওজের জায়গা দখল করে স্হানীয় প্রভাবশালী মহলের শেল্টারে ফুটপাতে দোকান গড়ে উঠে। এসব অবৈধ দোকান থেকে স্হানীয় বিএনপির নামধারী কিছু নেতা ভাড়ার নামে চাদা নেয়।
সুত্রে আরও জানা যায়, নারায়ণগঞ্জ জেলা ম্যাজিষ্ট্রেট খন্দকার শমিত রাজের নেতৃত্বে নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগ ( সওজ) এবং গাজীপুর রিজিয়ন হাইওয়ে পুলিশ যৌথ ভাবে এ অভিযান চালায়। এসময় পুলিশ প্রশাসনের উপস্থিতিেতে বিএনপির দূই গ্রুপের ছাত্রদল ও যুবদলের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে যুবদলের তামিম নামের এক জন আহত হয়েছেন বলে জানা গেছে। পরে পুলিশ লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্হানীয় ব্যবসায়ী জানান, ২৪ এর ৫ আগষ্টের গণঅভ্যুত্থানের পরে থেকে মহাসড়কের ফুটপাতের দোকান থেকে স্হানীয় বিএনপির নামধারী কিছু নেতা ভাড়ার নামে টাকা আাদায় করেছে। উচ্ছেদ হলে ফের ফুটপাত দখল করা হয়। এ যেন চর দখলের মহড়া।
উচ্ছেদ অভিযানে দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিষ্ট্রেট খন্দকার শমিত রাজা স্হানীয় সাংবাদিকদের বলেন, সরকারী জায়গা অবৈধভাবে দখল করে দোকান গড়ে উঠায় স্হাপনা উচ্ছেদ করা হয়েছে। আবারও দখল করা চেষ্টা করা হলে গড়ে তুলা দোকানী দখলদারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আহসান উল্লাহ মজুমদার, সহকারী প্রকৌশলী মো: আনোয়ার হোসেন, হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়ন অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার, সিদ্ধিরগঞ্জ শিমরাইল ক্যাম্পের ইনচার্জ টিআই জুলহাস উদ্দিন, সিদ্ধিরগঞ্জ থানা ওসি তদন্ত মিজানুর রহমান, সওজের আনসার বাহিনী সহ অন্যান্য কর্মকর্তাগন।