ছাত্রদল কমিটিতে ট্রান্সজেন্ডার, সমালোচনার পর অব্যাহতি!

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয়ের ছাত্রদলের কমিটিতে একজন ট্রান্সজেন্ডারকে পদ দেওয়ায় সমালোচনা তৈরি হয়েছে। সমালোচনার মুখে অবশেষে

2026-04-05T21:55:19+00:00
2026-04-05T21:55:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ছাত্রদল কমিটিতে ট্রান্সজেন্ডার, সমালোচনার পর অব্যাহতি!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৯:৫৫ পিএম   (ভিজিট : ৩৩০)
রেদোয়ান ইসলাম
X

রেদোয়ান ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয়ের ছাত্রদলের কমিটিতে একজন ট্রান্সজেন্ডারকে পদ দেওয়ায় সমালোচনা তৈরি হয়েছে। সমালোচনার মুখে অবশেষে সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয়ের ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রেদোয়ান ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আজ রোববার (৫ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের দফতরের দায়িত্বে থাকা যুগ্ম আহ্বায়ক মামুন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে অব্যাহতি দেওয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী বলেন, কসবা উপজেলায় সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয়ে ৫ সদস্যবিশিষ্ট কমিটি ছিল। সম্প্রতি ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটি দেওয়ার আগে বায়োডাটায় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রেদোয়ান ইসলাম নিজের জেন্ডারের তথ্য গোপন করেন। এতে তিনি উল্লেখ্য করেছিলেন, পুরুষ হিসেবে। 

কিন্তু কমিটি ঘোষণার পর জানা যায়, তিনি অপারেশন করে পুরুষ থেকে নারী হয়েছেন। তথ্য গোপন করার অভিযোগে রেদোয়ান ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে।

কমিটিতে থাকার বিষয়ে এক ভিডিওবার্তায় রেদোয়ান ইসলাম বলেন, অনেকে বুঝে না বুঝে নানা ধরনের মন্তব্য করছেন। আমাকে বিবেক বিবেচনা করে যুক্ত করেছেন। উনারা চাচ্ছিলেন সাংস্কৃতিক অঙ্গনে কাজ করে এমন মানুষকে যুক্ত করতে। সৈয়দাবাদ কলেজ থেকে নৃত্য পরিবেশন করে আমি জেলা, উপজেলা, বিভাগসহ বিভিন্ন পর্যায়ে গিয়েছি। সেই হিসেবেই উনারা আমাকে এই পদে যুক্ত করেছেন। এতে করে কিছু মানুষের ঘুম হারাম হয়ে যাবে আমার জানা ছিল না। আমাকে নিয়ে এমনভাবে বিবাদ করছে, যেন আমাকে কোনো সংসদ আসন দেওয়া হয়েছে। আমি মনে করি যার যে যোগ্যতা আছে সেভাবে কাজ করতে পারবে, সে ছেলে নাকি মেয়ে তা বিষয় না।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy