প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১২:১৮ পিএম আপডেট: ০৬.০৪.২০২৬ ১২:২২ পিএম (ভিজিট : ৪৯)

X
দেবিদ্বারে মানববন্ধন
কুমিল্লা দেবিদ্বারের রাজামেহার গ্রামের নিরীহ মানুষকে জিম্মি করে হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে চাকুরিচ্যুত সেনা সদস্যের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। চাকুরিচ্যুত সেনা সদস্য আবুল হোসেন খান রাজামেহার গ্রামের মৃত মোসকত আলীর পুত্র।
রবিবার (৫ এপ্রিল) সকালে রাজামেহার হাইস্কুল খেলার মাঠে মানববন্ধন করে স্থানীয় এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা বলেন, সেনাবাহিনীর চাকরি কালে অপকর্মের কারনে চাকুরিচ্যুত হয় সেনা সদস্য আবুল হোসেন। আবুল হোসেন সরকারি সেনা পোশাক পড়ে গ্রামের সাধরন মানুষকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে মামলার হুমকি দেয়। পাওনা টাকা চাইতে গেলে নারীকে হেনস্তা করে ও মারধোর করে। পাওনা টাকা চাইতেই আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষককে চাকুরীচ্যুত করতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। হয়রানি মূলক মামলা দিয়ে টাকা দাবী করে ও সে এলাকায় মাদকের একটি আখড়া গড়ে তোলে। আবুল হোসেনকে মাদক ও মিথ্যা মামলার বিষয় কিছু বলতে গেলে সে বলে আমি সরাসরি তারেক রহমানের সাথে যোগাযোগ করি কাউকে গুনার সময় আমার নাই। চাকুরিচ্যুত সেনা সদস্য আবুল হোসেন গাজীপুর ও দেবিদ্বারে একাধিক মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- মো: সোহেল খান, মো সোহাগ খান, মো: আলাউদ্দিন খান, মো: জাহাঙ্গীর খান মো: মাসুদ খান, মো: সফিউল্লাহ খান, মো: মোসলেম খান, মো: জালাল শেখ এবং মো: বাবুল সরকার প্রমুখ।