হঠাৎ উধাও কুড়িগ্রামের ভাইরাল কনটেন্ট ক্রিয়েটর তাজু ভাই ২.০ পেজ

অনলাইন ডেস্ক

সারাবাংলা

কুড়িগ্রামের ভাইরাল কনটেন্ট ক্রিয়েটর তাইজুল ইসলাম তাজুর ফেসবুক পেজ ‘তাজু ভাই ২.০’ হঠাৎ উধাও হয়ে যাওয়ায় ভক্তদের মধ্যে উদ্বেগ ও আলোচনা শুরু হয়েছে।

2026-04-06T12:43:07+00:00
2026-04-06T12:43:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুড়িগ্রামে ভাইরাল তাজুর পেজ উধাও হওয়ায় আলোচনার ঝড়
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১২:৪৩ পিএম   (ভিজিট : ১৪৭)
কনটেন্ট ক্রিয়েটর তাইজুল ইসলাম তাজু
X

কনটেন্ট ক্রিয়েটর তাইজুল ইসলাম তাজু

কুড়িগ্রামের ভাইরাল কনটেন্ট ক্রিয়েটর তাইজুল ইসলাম তাজুর ফেসবুক পেজ ‘তাজু ভাই ২.০’ হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে উধাও হয়ে গেছে। রবিবার দুপুরের পর থেকে পেজটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তার অনুসারীরা।

প্রায় এক মিলিয়ন অনুসারী থাকা পেজটি হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়ায় ভক্তদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।

তাইজুল ইসলাম তাজু সম্প্রতি স্বাধীনতা দিবসে একটি জিলাপি দোকানে গিয়ে সরকারি দামের বিষয়ে করা একটি ভিডিওর মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর তার সরল উপস্থাপনা ও গ্রামীণ বাস্তবতা তুলে ধরার ধরণ দ্রুতই দর্শকদের মন জয় করে নেয়।

পরবর্তীতে তার জনপ্রিয়তা দ্রুত বাড়তে থাকে। অল্প সময়ের ব্যবধানে তার ফেসবুক পেজে অনুসারীর সংখ্যা কয়েক হাজার থেকে প্রায় ১০ লাখে পৌঁছে যায়। ভিডিওগুলোতে তিনি বুম মাইক হাতে টেলিভিশন প্রতিবেদকের মতো উপস্থাপনা করতেন, যেখানে গ্রামীণ জীবনের বাস্তব চিত্র ও স্থানীয় সমস্যাগুলো উঠে আসত।

তবে জনপ্রিয়তার পাশাপাশি তিনি সমালোচনারও মুখোমুখি হন। ভাইরাল হওয়ার পর কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নে তার বাড়িতে প্রতিদিন বিভিন্ন জেলা থেকে কনটেন্ট ক্রিয়েটর ও দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। এতে তার ব্যক্তিগত ও পারিবারিক জীবনে অতিরিক্ত চাপ তৈরি হয় বলে স্থানীয়রা জানান।

এদিকে হঠাৎ ফেসবুক পেজটি উধাও হয়ে যাওয়ার বিষয়ে নিশ্চিত কোনো কারণ জানা যায়নি। তবে তার টিমের সমন্বয়ক ও স্থানীয় ইউপি সদস্য কবিরুল ইসলাম জানিয়েছেন, পেজটি সাময়িকভাবে ফেসবুক কর্তৃপক্ষের পক্ষ থেকে বন্ধ করা হয়েছে এবং দ্রুতই তা পুনরায় ফিরে আসবে বলে তারা আশাবাদী।

এর আগে ২০২৫ সালের মাঝামাঝি সময় থেকে কনটেন্ট তৈরি শুরু করলেও দীর্ঘদিন তেমন পরিচিতি পাননি তাজু। তবে গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে প্রকাশিত একটি ভিডিওই তার জীবন বদলে দেয়, যা কয়েক দিনের মধ্যেই লাখো ভিউ অর্জন করে।

এদিকে পেজটি বন্ধ হয়ে যাওয়াকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুঞ্জন ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই এটিকে সাময়িক সমস্যা হিসেবে দেখলেও অনেকে বিষয়টিকে উদ্বেগজনক বলে মন্তব্য করছেন।







  বিষয়:   তাজু ভাই ২.০  কুড়িগ্রাম  ভাইরাল ভিডিও  ফেসবুক পেজ  তাইজুল ইসলাম তাজু  সামাজিক যোগাযোগ মাধ্যম  কনটেন্ট ক্রিয়েটর 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy