মনোহরদী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীর মনোহরদী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদল ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে।

2026-04-07T10:56:15+00:00
2026-04-07T10:56:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মনোহরদী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১০:৫৬ এএম   (ভিজিট : ১৪০)
সভাপতি মো. মনিরুজ্জামান ছোটন ও সাধারণ সম্পাদক ইমরান ইসহাক রানা
X

সভাপতি মো. মনিরুজ্জামান ছোটন ও সাধারণ সম্পাদক ইমরান ইসহাক রানা

নরসিংদীর মনোহরদী উপজেলা ও পৌরসভা শাখা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটি অনুযায়ী মনোহরদী উপজেলা ছাত্রদলের সভাপতি হয়েছেন মো. মনিরুজ্জামান ছোটন এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইমরান ইসহাক রানা। সিনিয়র সহ-সভাপতি হিসেবে হুমায়ুন কবির রাকিব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাকিম মিরাজ এবং সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান সরকার দায়িত্ব পেয়েছেন।

অন্যদিকে মনোহরদী পৌরসভা ছাত্রদলের সভাপতি হয়েছেন মো. আল আমিন প্রধান এবং সাধারণ সম্পাদক হয়েছেন আল রাশেদুল আশিক। এ কমিটিতে সিনিয়র সহ-সভাপতি মো. সুমন মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রোহান এবং সাংগঠনিক সম্পাদক মো. ইমরান দায়িত্ব পেয়েছেন।

কেন্দ্রীয় ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জমা দিতে হবে।

স্থানীয় নেতাকর্মীরা জানান, নতুন নেতৃত্বের মাধ্যমে মনোহরদী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে। তারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত নেতৃত্ব সংগঠনকে ঐক্যবদ্ধ রেখে শিক্ষার্থীদের অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখবে।




  বিষয়:   ছাত্রদল  নরসিংদী  মনোহরদী  রাজনীতি  কমিটি ঘোষণা  বিএনপি অঙ্গসংগঠন 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy