তারাকান্দায় মোবাইল কোর্ট অভিযান, ৮ মামলায় ৫৮০০ টাকা জরিমানা

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

ময়মনসিংহের তারাকান্দায় মোবাইল কোর্ট পরিচালনা করে লাইসেন্স ও ফিটনেসবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে ৮ মামলায় ৫৮০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

2026-04-07T14:37:19+00:00
2026-04-07T14:37:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তারাকান্দায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা আদায়
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ২:৩৭ পিএম   (ভিজিট : ২১৭)
X

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসকের নির্দেশনা এবং ২ এপ্রিল জারিকৃত গণবিজ্ঞপ্তির আলোকে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে ফিটনেসবিহীন ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালানোর অপরাধে ৮টি মামলায় মোট ৫ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন তারাকান্দা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম নাজমুস ছালেহীন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ বাস্তবায়নে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।




  বিষয়:   তারাকান্দা মোবাইল কোর্ট  সড়ক পরিবহন আইন অভিযান  মোটরসাইকেল জরিমানা  ময়মনসিংহ সংবাদ  লাইসেন্সবিহীন যানবাহন 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy