প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৩:৩৯ পিএম (ভিজিট : ৩১৯)

X
মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় এক গার্মেন্টস কোয়ালিটি সুপারভাইজারের মর্মান্তিক মৃত্যু
টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় এক গার্মেন্টস কোয়ালিটি সুপারভাইজারের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে গোড়াই উড়াল সেতুর নিচে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম রবিউল ইসলাম তালুকদার (৪০)।
সে লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার পূর্ব নওদাবাস গ্রামের আবুল কাশেম তালুকদারের ছেলে।সে মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের কমফিট কম্পোজিট নীট লিঃ কোম্পানিতে ইকোভিলে ভবনের ৫ম তলায় কোয়ালিটি সুপারভাইজার হিসেবে কাজ করতেন।
নিহতের সহকর্মী সুপারভাইজার শামীম হোসেন জানান,রবিউল চাকরির সুবাদে পরিবার নিয়ে গোড়াই ইউনিয়নের সোহাগপুর(সোহাগপাড়া) এলাকায় ভাড়া থাকতেন।প্রতিদিনের মতো দুপুরে ১ ঘন্টা বিরতি পেয়ে মোটরসাইকেলযোগে বাসায় খাবার খেতে যান। খাবার খেয়ে কর্মস্থলে ফেরার পথে অজ্ঞাতনামা ঢাকামুখী একটি ইটবোঝাই ট্রাক তাকে চাপা দিলে তাঁর এক পা বিচ্ছিন্ন হয়ে যায়।সেখান থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোড়াই হাইওয়ে থানার এস.আই আনিছুর রহমান বলেন,সংবাদ পেয়ে নিহতের লাশ পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।সড়ক পরিবহন আইনে মামলা প্রক্রিয়াধীন।