হোয়াটসঅ্যাপে নতুন ফিচার: চ্যাট না খুলেই দেখা যাবে কে অনলাইনে

বুলেটিন ডেস্ক

প্রযুক্তি

হোয়াটসঅ্যাপ নতুন একটি ফিচার আনছে, যার মাধ্যমে চ্যাট না খুলেই অনলাইনে থাকা ব্যবহারকারীদের তালিকা দেখা যাবে। বর্তমানে এটি বেটা ভার্সনে পরীক্ষাধীন।

2026-04-07T16:28:16+00:00
2026-04-07T16:28:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হোয়াটসঅ্যাপে চ্যাট না খুলেই দেখা যাবে অনলাইনে কে আছে
বুলেটিন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৪:২৮ পিএম   (ভিজিট : ৪০)
হোয়াটসঅ্যাপে নতুন ফিচারে চ্যাট না খুলেই দেখা যাবে কে অনলাইনে
X

হোয়াটসঅ্যাপে নতুন ফিচারে চ্যাট না খুলেই দেখা যাবে কে অনলাইনে

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার নিয়ে কাজ করছে, যার মাধ্যমে চ্যাট না খুলেই জানা যাবে কে কে অনলাইনে আছে। 

প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে কারও অনলাইন স্ট্যাটাস দেখতে হলে আলাদা করে সেই ব্যক্তির চ্যাটে ঢুকতে হয়। গ্রুপ চ্যাটে আবার সবুজ ডট দিয়ে অনলাইন থাকা বোঝানো হয়। তবে নতুন এই ফিচার চালু হলে সরাসরি একটি তালিকার মাধ্যমেই অনলাইনে থাকা মানুষদের দেখা যাবে।

ফিচারটি ইতোমধ্যে অ্যান্ড্রয়েডের নতুন বেটা ভার্সনে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এটি ফেসবুক মেসেঞ্জারের একটিভ ট্যাবের মতো কাজ করবে, তবে আরও সহজ ও ব্যবহারবান্ধবভাবে সাজানো হবে।

যেহেতু ফিচারটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে, তাই কবে এটি সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত হবে তা এখনো নিশ্চিত নয়। তবে এটি চালু হলে ব্যবহারকারীরা সহজেই এক নজরে জানতে পারবেন, তাদের কোন বন্ধুরা অনলাইনে আছেন।




  বিষয়:   হোয়াটসঅ্যাপ নতুন ফিচার  WhatsApp online status  অ্যান্ড্রয়েড বেটা WhatsApp  মেসেজিং অ্যাপ আপডেট  Facebook Messenger ফিচার 



Loading...
Loading...


প্রযুক্তি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy