প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৯:৫৭ পিএম (ভিজিট : ১১৩)

X
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কঠোর অবস্থান গ্রহন করা হবে। বিগত সরকারের আমলে প্রশ্নপত্র ফাঁস ও বিক্রির মাধ্যমে অনিয়মের অভিযোগ থাকলেও অনেক ক্ষেত্রে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হয়নি। তবে এখন আর সেই সুযোগ দেয়া হবেনা। বর্তমান প্রধানমন্ত্রীর ভাবনা ওনার পিতার মত, মাতার মত। আমাদের জনসংখ্যাকে কিভাবে সম্পদে রুপান্তরীত করা যায়। প্রধানমন্ত্রীর কাছ থেকেই আসছে কিভাবে শিক্ষার মানন্নয়ন ঘটানো যায়। এ জন্যই সারাদেশে মতবিনিময় করে যাচ্ছি।
আগামী এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠুু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষে মঙ্গলবার (০৭ এপ্রিল) বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড আয়োজিত বরিশাল শিক্ষাবোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড বরিশাল অঞ্চলের আওতাধীন কেন্দ্র সচিবদের সাথে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি আরও বলেন, নকলমুক্ত পরীক্ষা মেধাভিত্তিক জাতি গড়ার দীক্ষা। নকল করা মেধাকে পঙ্গু করে দেয়, আত্মবিশ্বাস নষ্ট করে। এসব থেকে উত্তরণের জন্য ভবিষ্যতে আসছে পেপারলেস এডুকেশন। ৯১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর দেশে নকলমুক্ত শিক্ষার ব্যপক প্রসার হয়। আজকের প্রধানমন্ত্রীর পিতার সাথে রাজনীতি করেছি, তার মায়ের সাথে রাজনীতি করেছি, বর্তমান প্রধানমন্ত্রীর সাথেও রাজনীতি করেছি ও করছি। আমি দেখেছি তারা প্রত্যেকে শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। তাই আমি শিক্ষাকে নকলমুক্ত করতে পেরেছিলাম। আমি শিক্ষাকেই বুকে ধারণ করি। শিক্ষাকে বহুদুর নিয়ে যাওয়াই আমার স্বপ্ন। এর বিনিময় আমাকে অনেক জেল জুলুমও সহ্য করতে হয়েছে। শিক্ষা মন্ত্রনালয় আমার উপসানলয়। আমি এখানে থেকে যাতে এমন ভালো কাজ করতে পারি যার ছদগায় জারিয়ার মাধ্যমে জান্নাতুল ফেরদৌস পেতে পারি। বরিশাল প্রসংগে বলেন, বরিশালে শিক্ষা ক্ষেত্রে অনেক অপ্রতুলতা রয়েছে। তারপরও বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক ও জেলা প্রশাসক দুজনই পেশায় শিক্ষক ছিলেন। আশাকরি এখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো হবে সেরা। শিক্ষাক্ষেত্রে যাতে প্রতিবন্ধকতা তৈরী না হয় সেজন্য শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট কমিটির হাত থেকে শিক্ষক নিয়োগ ও বদলির ক্ষমতা উঠিয়ে নেয়া হয়েছে। তারা শুধু শিক্ষা কার্যক্রম দেখভাল করবে। আর শুধুমাত্র প্রশাসনের ব্যক্তিরাই নন স্কুলগুলোতে ক্লাশ হচ্ছে কিনা সেব্যাপারে জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দদেরকেও খোঁজ খবর রাখতে হবে।
মতবিনিময় সভায় বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, ১৭ বছরে আওয়ামীলীগ শিক্ষা ব্যবস্থাকে ধংশ করেছে। যারা বিগত দিনে চাকুরি করেছেন তাদের কাগজপত্রও গায়েব করেছে আওয়ামী সরকার। শিক্ষার সাথে জড়িত তাদেরই হতে হবে যারা প্রকৃত শিক্ষাকে ধারন করেন। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন বরিশাল বিভাগে একটি নকলমুক্ত পরীক্ষা হবে। আগামী দিনের বাচ্চারা শিক্ষার একটি সুন্দর পরিবেশ পাবে।
মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল সদর আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, বিভাগীয় কমিশনার মোঃ মাহফুজুর রহমান, ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম, বরিশাল শিক্ষাবোর্ড চেয়ারম্যান মোঃ ইউনুস আলী সিদ্দিকী, জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, জেলা প্রশাসক মোঃ খাইরুল আলম সুমন ও জেলা পুলিশ সুপার এ,জেড,এম মোস্তাফিজুর রহমানসহ শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানগণ। এর আগে শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে পরিক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিবদের সাথে আরেকটি মতবিনিময় সভায় অংশগ্রহন করেন।