নাচোলে জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন

​নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন। শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রজেক্ট ও প্রতিযোগিতার বিস্তারিত।

2026-04-08T15:07:45+00:00
2026-04-08T15:07:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নাচোলে জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন
​নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৩:০৭ পিএম   (ভিজিট : ১৫৩)
নাচোলে উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড-এর উদ্বোধন
X

নাচোলে উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড-এর উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড-এর উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরে দু’দিনব্যাপী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

​অনুষ্ঠিত মেলার  উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ সুলতানা রাজিয়া। বিজ্ঞান ও প্রযুক্তির প্রসার এবং শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী চিন্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়েছে।

​উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, ​সাদেকুল ইসলাম উপজেলা প্রকৌশলী, ​সলেহ্ আকরাম: উপজেলা কৃষি কর্মকর্তা, সোহেল রানা: উপজেলা সমাজসেবা কর্মকর্তা, ​ইমরুল কায়েশ: সিনিয়র মৎস্য কর্মকর্তা,​ওবাইদুর রহমান অধ্যক্ষ, নাচোল মহিলা কলেজ, আবু তাহের খোকন সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি, ​জাকারিয়া আল মেহরাব চেয়ারম্যান, কসবা ইউপি, ​সফিকুল ইসলাম চেয়ারম্যান নাচোল ইউপি, আমিনুল হক চেয়ারম্যান, নেজামপুর ইউপি, মনিরুল ইসলাম পৌর আমীর, জামায়াত।

​মোছাঃ সুলতানা রাজিয়া বলেন, মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শন করছে।  দু'দিন ধরে চলা এই প্রদর্শনীতে বিজ্ঞান অলিম্পিয়াডসহ বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হবে।​"তরুণ প্রজন্মের মাঝে বিজ্ঞানের জয়যাত্রা ছড়িয়ে দিতেই এই আয়োজন। শিক্ষার্থীদের সৃজনশীলতা আমাদের আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়তে সহায়তা করবে।" 





  বিষয়:   নাচোল  চাঁপাইনবাবগঞ্জ  বিজ্ঞান মেলা  বিজ্ঞান অলিম্পিয়াড  প্রযুক্তি সপ্তাহ  শিক্ষার্থী উদ্ভাবন  বাংলাদেশ শিক্ষা  স্মার্ট বাংলাদেশ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy