সাতক্ষীরায় বিশ্ব পানি দিবসে র‍্যালী, বৃক্ষরোপণ ও খাল পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা প্রতিনিধি

সারাবাংলা

বিশ্ব পানি দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‍্যালি, বৃক্ষরোপণ ও খাল পরিষ্কার কর্মসূচি অনুষ্ঠিত। পরিবেশ সচেতনতা ও পানি সম্পদ রক্ষায় নানা উদ্যোগ।

2026-04-08T15:15:42+00:00
2026-04-08T15:15:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাতক্ষীরায় বিশ্ব পানি দিবসে র‍্যালী, বৃক্ষরোপণ ও খাল পরিচ্ছন্নতা অভিযান
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৩:১৫ পিএম   (ভিজিট : ২২৬)
সাতক্ষীরায় বিশ্ব পানি দিবসে র‍্যালী, বৃক্ষরোপণ ও খাল পরিচ্ছন্নতা অভিযান
X

সাতক্ষীরায় বিশ্ব পানি দিবসে র‍্যালী, বৃক্ষরোপণ ও খাল পরিচ্ছন্নতা অভিযান

“পানির প্রবাহ যেখানে, সাফল্যের হাসি সেখানে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পানি দিবস উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালী, বৃক্ষরোপণ ও খাল পরিষ্কার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (৮ এপ্রিল) সকালে বেসরকারি সংস্থা রূপান্তরের আয়োজনে, ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় ‘গোফরইমপ্যাক্ট’ প্রোগ্রামের আওতায় সাতক্ষীরা পৌরসভা চত্বর থেকে একটি র‍্যালী বের হয়। র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রাণ সায়ের খালপাড়ে গিয়ে শেষ হয়।


র‍্যালী শেষে সেখানে বৃক্ষরোপণ কর্মসূচি ও খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন।


এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, পৌরসভা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী, নির্বাহী প্রকৌশলী এম এম নূর আহম্মদ, সমাজ উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।


এছাড়াও রূপান্তরের ‘গোফরইমপ্যাক্ট’ প্রকল্পের পৌরসভা কো-অর্ডিনেটর সবুজ কুমার সাহা, সিনিয়র অফিসার (জেন্ডার অ্যান্ড স্টেকহোল্ডার এনগেজমেন্ট) বনানী দাশগুপ্ত বাসন্তী, WOMO-এর অনিক দত্ত, রত্না খাতুন ও নাসরিন সুলতানা মৌসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।


অনুষ্ঠানে বক্তারা বলেন, পানি সম্পদের সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধি করতে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। এ ধরনের আয়োজন মানুষের মধ্যে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।






  বিষয়:   সাতক্ষীরা  বিশ্ব পানি দিবস  খাল পরিষ্কার  বৃক্ষরোপণ  পানি সচেতনতা  পরিবেশ সংরক্ষণ  বাংলাদেশ উন্নয়ন  র‍্যালি 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy