সীতাকুণ্ডে নির্বিচারে পাহাড় কাটার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

সীতাকুণ্ড প্রতিনিধি

সারাবাংলা

সীতাকুণ্ডে নির্বিচারে পাহাড় কাটা ও পরিবেশর ভারসাম্য রক্ষায় এবং মিথ্যা মামলার প্রতিবাদে ভাটিয়ারী ইউনিয়ন এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন

2026-04-08T20:06:47+00:00
2026-04-08T20:06:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সীতাকুণ্ডে নির্বিচারে পাহাড় কাটার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৮:০৬ পিএম   (ভিজিট : ৪৭)
এলাকাবাসীর মানববন্ধন
X

এলাকাবাসীর মানববন্ধন

সীতাকুণ্ডে নির্বিচারে পাহাড় কাটা ও পরিবেশর ভারসাম্য রক্ষায় এবং মিথ্যা মামলার প্রতিবাদে ভাটিয়ারী ইউনিয়ন এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বুধবার সকাল আনুমানিক ১১ টা থেকে দুপুর ১২ পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী শহীদ মিনার চত্বরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

উক্ত মানববন্ধনে স্কুল কলেজ এর শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার শত শত নারী-পুরুষ মানববন্ধনে দলে দলে অংশগ্রহণ করেন| মোঃ শহীদুল ইসলাম শহীদ এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, ভাটিয়ারী পাহাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে ইট তৈরির কারখানাতে দিনে রাতে নির্বিচারে পাহাড় কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করে চলেছে| বিষয়টি এলাকাবাসীর দৃষ্টিতে আসলে তখন এলাকাবাসী সকলে একত্রিত হয়ে  ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ জানান| এরপর তারা মিথ্যা মামলা দিয়ে গ্রামবাসীকে হয়রানি করছে বলে অভিযোগ করেন| এর আগে পাহাড় কাটার বিরুদ্ধে প্রতিবাদ করায় স্থানীয় দুই যুবককে মামলা দিয়ে গ্রেপ্তার করান| স্থানীয় কেউ পাহাড় কাটার বিরুদ্ধে প্রতিবাদ করলে তাকেও চাঁদাবাজির মামলা দিয়ে হয়রানি করছে তারা| বক্তারা অবিলম্বে ব্রিক ফিল্ড বন্ধ করে স্থানীয় এলাকাবাসীর বিরুদ্ধে দায়েরকৃত মামলা এবং গ্রেপ্তারকৃত দুই যুবককে মামলা থেকে মুক্তি দেওয়ার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান হয়| আর দাবি মানা না হলে সামনে আরো কঠোর কর্মসূচির ঘোষনা দিবেন বলে হুশিয়ারি দেন। 

মানববন্ধনে বক্তব্য রাখেন খোরশেদ আলম মেম্বার, সোলাইমান রাজ, হেলাল উদ্দিন বাবর, মাওলানা মোঃ ইসমাইল, কোরবান আলী সাহেদ, মোঃ ফিরুজুল আলম, মাসুদ পারভেজ, ফিরুজুল আলম, লিয়াকত আলী চৌধুরী, নাছির সাওদাগার, মোঃ সোলায়মান, মোঃ আলমগির  ওয়াসিম, শাওন, আসিফ,জাবেদ, মসিউদদৌলা, ইয়াছিন, ইলিয়াস, সুজন, হানিফ মাঝি, মোঃ রমজান আলী মেম্বার, মোঃ জিসান, জোসনা আক্তার, জেসমিন আক্তারসহ এলাকাবসীদের মাঝে অনেকে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন|






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy