‘মাটির ময়না’ সিনেমার শিল্প নির্দেশক তরুণ ঘোষ আর নেই

বিনোদন রিপোর্ট

বিনোদন

‘মাটির ময়না’ সিনেমার অন্যতম শিল্প নির্দেশক ও চিত্রশিল্পী তরুণ ঘোষ আর নেই। বুধবার রাত পৌনে ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭৩ বছর।

2026-04-09T15:49:37+00:00
2026-04-09T15:49:37+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
‘মাটির ময়না’ সিনেমার শিল্প নির্দেশক তরুণ ঘোষ আর নেই
বিনোদন রিপোর্ট
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৩:৪৯ পিএম   (ভিজিট : ২৭)
তরুণ ঘোষ
X

তরুণ ঘোষ

‘মাটির ময়না’ সিনেমার অন্যতম শিল্প নির্দেশক ও চিত্রশিল্পী তরুণ ঘোষ আর নেই। বুধবার রাত পৌনে ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭৩ বছর। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চিত্রশিল্পী কিবরিয়া কাজী। পরিবার সূত্রে জানা গেছে, অ্যাজমা থেকে সৃষ্ট জটিলতায় হৃদরোগে আক্রান্ত হন তিনি। হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে তাকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

১৯৫৩ সালের নভেম্বরে রাজবাড়ীতে জন্মগ্রহণ করেন তরুণ ঘোষ। ১৯৭৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ থেকে স্নাতক সম্পন্ন করেন। পরবর্তীতে ১৯৮৬ সালে ভারতের বরোদার মহারাজা সায়াজিরাও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবনে তিনি ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী। ১৯৭৯ সালে রাজশাহী আর্ট কলেজের প্রতিষ্ঠাতা শিক্ষক হিসেবে যোগ দেন, যা পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে রূপ নেয়। ১৯৮৫ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত তিনি বরোদায় ‘ফোক পেইন্টিং রিসার্চ অ্যান্ড ডকুমেন্টেশন প্রোগ্রাম’-এ যুক্ত ছিলেন। ১৯৮৯ সালে বাংলাদেশ জাতীয় জাদুঘর-এ যোগ দিয়ে দীর্ঘদিন দায়িত্ব পালন শেষে ২০১২ সালে ‘কীপার’ পদ থেকে অবসর গ্রহণ করেন।

চিত্রকলার পাশাপাশি চলচ্চিত্রের শিল্প নির্দেশনায়ও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। আবু সাইয়ীদ পরিচালিত ‘কিত্তনখোলা’ চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। এছাড়া তারেক মাসুদ পরিচালিত ‘মাটির ময়না’, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নরসুন্দর’ এবং এন রাশেদ চৌধুরী-এর ‘চন্দ্রাবতী কথা’-সহ একাধিক চলচ্চিত্রে শিল্প নির্দেশক হিসেবে কাজ করেছেন। সর্বশেষ তিনি ‘সখী রঙ্গমালা’ চলচ্চিত্রের শিল্প নির্দেশনার দায়িত্ব পালন করেন। ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

তরুণ ঘোষের চিত্রকর্মে বাংলার লোকঐতিহ্য, মিথ ও ইতিহাস আধুনিক ব্যাখ্যার মাধ্যমে ফুটে উঠেছে। তার ‘বেহুলা’ সিরিজ বিশেষভাবে প্রশংসিত হয় এবং এশিয়ান আর্ট অ্যাওয়ার্ড অর্জন করে। এছাড়া মুক্তিযুদ্ধভিত্তিক বৃহৎ ক্যানভাসসহ পাখি, প্রকৃতি, প্রতিকৃতি ও ব্যক্তিগত অনুভূতির নানা দিক তার কাজে প্রতিফলিত হয়েছে। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী মিথুন বিশ্বাস ও একমাত্র সন্তান মিথকে রেখে গেছেন।





  বিষয়:   মাটির ময়না  সিনেমা  তরুণ ঘোষ 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy