প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৫:৪৯ পিএম (ভিজিট : ৫৭)

X
পার্টনার ফিল্ড স্কুল সম্মেলন
প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুবাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় দিনব্যাপি 'পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস' অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্প্রতিবার (৯ এপ্রিল) উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপি 'পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস' প্রোগ্রামে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা জহির রায়হান। প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি কৃষি বিভাগের উপ-পরিচালক নাছির উদ্দীন চৌধুরী। অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক ও প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান হাবিব, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, সমবায় কর্মকর্তা সংগীতা ভৌমিক, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও উপজেলা কৃষক দলের সভাপতি ওসমান গণি প্রমূখ।
পার্টনার ফিল্ড স্কুলের প্রশিক্ষিত এবং ননপ্রশিক্ষিত সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি আধুনিক প্রযুক্তি ও সুষম ব্যবহারের মাধ্যমে কৃষিখাতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি বৃক্ষ রোপণ ও পরির্চচার আহবান জানান।