অবৈধ পাহাড় কাটা চক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে: জেলা প্রশাসক

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

সারাবাংলা

খাগড়াছড়ির মানিকছড়িতে অবৈধভাবে পাহাড় কাটার সংবাদ প্রকাশ ও অভিযানের পর সরেজমিনে পরিদর্শন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার

2026-04-09T18:38:35+00:00
2026-04-09T18:38:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অবৈধ পাহাড় কাটা চক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে: জেলা প্রশাসক
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৬:৩৮ পিএম   (ভিজিট : ৮২)
খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত
X

খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত

খাগড়াছড়ির মানিকছড়িতে অবৈধভাবে পাহাড় কাটার সংবাদ প্রকাশ ও অভিযানের পর সরেজমিনে পরিদর্শন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত ও পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন। এছাড়াও পাহাড় কাটার অভিযোগে মো. মনির হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা করেছেন খাগড়াছড়ি জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আহাম্মদ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের খাড়িছড়ার মাস্টারপাড়া এলাকায় পরিদর্শন শেষে পাহাড় কাটায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান জেলা প্রশাসক।

এসময় তিনি বলেন, পাহাড় কাটার অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ইতিমধ্যে পরিবেশ সংরক্ষণ আইনে মামলাও হয়েছে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মানিকছড়ি উপজেলা দূর্গম খাড়িছড়া এলাকাসহ বিভিন্ন এলাকায় অবৈধভাবে পাহাড় কেটে আসছে কয়েকটি চক্র। তাদের বিরুদ্ধে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। এধরনের অপরাধের সাথে যারাই ভবিষ্যতে জড়িত হবে, তাদের বিরুদ্ধেই প্রশাসন কঠোর ব্যবস্থা নিবে'।

এসময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আহাম্মদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভুঁইয়া, সহকারি কমিশনার (ভূমি) খাদিজা তাহিরা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে গত ৫ এপ্রিল উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের খাড়িছড়া এলাকায় বিশাল ৪টি পাহাড় কাটার খবরে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল বাংলাদেশ বুলেটিন। এরপরই পরিদর্শনে আসেন জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy