প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৭:৪৬ পিএম (ভিজিট : ২৭৭)

X
দোয়া মাহফিল
গাজীপুর সাংবাদিক পরিবার কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য মরহুম রোমান শাহ্ আলম এর ৫ম মৃত্যুবার্ষিক উপলক্ষে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সংগঠনের অস্থায়ী কার্যালয় গাজীপুর মহানগরীর হাবিবুল্লাহ স্মরণির ইকবাল কুটিরে বৃহস্পতিবার বাদ আছর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি মোঃ রেজা চৌধুরী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ বায়েজীদ হোসেন এর সঞ্চালনায় মরহুম রোমান শাহ আলমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও দৈনিক মুক্ত বলাকা পত্রিকার সম্পাদক মোঃ আলমগীর হোসেন।
আয়োজিত অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা মোঃ আক্তারুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি কাজী মোঃ আব্দুল মান্নান খান, যুগ্ম সাধারণ সম্পাদক তৌফিক ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ ইলিয়াস আপন, নির্বাহী সদস্য মোঃ এনামুল হক, শাহিনা আক্তার, সাংবাদিক মোহসিন আজাদ পাপন, রোমান শাহ আলম এর মেয়ে আদিবা বিনতে আলম প্রমুখ।