টাঙ্গাইলে ১৪ এপ্রিল আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন

টাঙ্গাইল প্রতি‌নি‌ধি

সারাবাংলা

টাঙ্গাইলে ১৪ এপ্রিল আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন সকাল সাড়ে ১০টায় শহীদ

2026-04-10T19:54:12+00:00
2026-04-10T19:54:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টাঙ্গাইলে ১৪ এপ্রিল আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন
টাঙ্গাইল প্রতি‌নি‌ধি
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৭:৫৪ পিএম   (ভিজিট : ২১৩)
কৃষক কার্ড
X

কৃষক কার্ড

টাঙ্গাইলে ১৪ এপ্রিল আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন সকাল সাড়ে ১০টায় শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড বিতরণ ও প্রি-পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার উজ্জল হোসেনের সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়।

এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কয়েকদিন আগে থেকেই শহীদ মারুফ স্টেডিয়ামে মঞ্চ প্রস্তত ও স্টেডিয়ামে সৌন্দর্যসহ বিভিন্ন সংস্কার করা হচ্ছে। একই সঙ্গে টাঙ্গাইল পৌর উদ্যানও প্রস্তুত করা হচ্ছে।

অপরদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে টাঙ্গাইল পৌর এলাকায় ভাঙা সড়কগুলো জোড়াতালি দিয়ে ঠিক করা হচ্ছে।

কর্মসূচি অনুযায়ী সকাল ৮টায় ঢাকার নিজ বাস ভবন থেকে টাঙ্গাইলের উদ্দেশে প্রধানমন্ত্রী রওনা হবেন। প্রথমেই তিনি সকাল ১০ টায় সন্তোষে উপস্থিতি হয়ে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করবেন। পরে সাড়ে ১০ টায় টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে উপস্থিতি হয়ে কৃষক কার্ড বিতরণ ও প্রি-পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করবেন। পরবর্তীতে ১২টা ১৫ মিনিটে শহরের পৌর উদ্যানে আয়োজিত কৃষি মেলায় উদ্বোধন করবেন।

এই কার্ডের মাধ্যমে ভূমিহীন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, ঋণ এবং কৃষি উপকরণের সুবিধা পাবেন। এই কর্মসূচির আওতায় প্রত্যেক ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক আর্থিক অনুদান হিসেবে গড়ে ২ হাজার ৫০০ টাকা সমমূল্যের ভর্তুকি বা কৃষি উপকরণ পাবেন।

টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর আগমনে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy