বাজিতপুরে রাষ্ট্র সংস্কার আন্দোলনের আলোচনা সভা

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা রাষ্ট্র সংস্কার আন্দোলনের উদ্যোগে আজ শুক্রবার বিকেল ৫টার দিকে গণনাট্য সংস্থার অফিসে রাষ্ট্র সংস্কার আন্দোলনের

2026-04-10T20:25:17+00:00
2026-04-10T20:25:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাজিতপুরে রাষ্ট্র সংস্কার আন্দোলনের আলোচনা সভা
বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৮:২৫ পিএম   (ভিজিট : ৬০)
আলোচনা সভা
X

আলোচনা সভা

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা রাষ্ট্র সংস্কার আন্দোলনের উদ্যোগে আজ শুক্রবার বিকেল ৫টার দিকে গণনাট্য সংস্থার  অফিসে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম কাজলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এ আলোচনা সভায় সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম কাজল উদ্ভোধনী বক্তৃতায় বলেন, ১৯৭১ সন থেকে শুরু করে ২৪ জুলাই সনদের আগ পর্যন্ত বিভিন্ন সরকার জনগণকে ফাঁকি দিয়েছে। আমরা চাই স্বাধীনতার ঘোষণাপত্র প্রতারণার ফাঁদে না রেখে বাস্তবে তা আইনের মাধ্যমে বাস্তবায়ন করার জন্য বর্তমান সরকারকে সে বিষয়ে একটু নজর দেওয়ার জন্য আহবান জানান। 

তিনি বলেন, অন্তবর্তীকালীন সরকারের আমলে সবগুলি না হলেও অধিকাংশ আইনেই সংস্কার করার জন্য চেষ্টা করেন। কিন্তু বর্তমান সরকার পূর্বের সরকারের আমলের মতো তারা সংস্কার থেকে অনেক দূরে চলে গেছে বলে বক্তব্যে উল্লেখ করেন। 

আরও বক্তব্য রাখেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হরিপদ দাস নান্টু, বীর মুক্তিযোদ্ধা শুক্কুর আলী, মোঃ সোলাইমান, আতাউল করিম সেলিম, সবুজ মিয়া, জুয়েল ভূইয়া ও ছাত্রনেতা জমশেদ আলম।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy