আশুলিয়ায় গুলির ঘটনায় যুবক গ্রেফতার

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

সারাবাংলা

আশুলিয়ায় প্রকাশ্যে গুলি করে টাকা ছিনতাইয়ের ঘটনায় রুবেল নামে একজনকে গ্রেপ্তার করেছেন পুলিশ। এসময় তার দেহ তল্লাশী করে

2026-04-10T21:30:33+00:00
2026-04-10T21:30:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আশুলিয়ায় গুলির ঘটনায় যুবক গ্রেফতার
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৯:৩০ পিএম   (ভিজিট : ৫৭)
যুবক গ্রেফতার
X

যুবক গ্রেফতার

আশুলিয়ায় প্রকাশ্যে গুলি করে টাকা ছিনতাইয়ের ঘটনায় রুবেল নামে একজনকে গ্রেপ্তার করেছেন পুলিশ। এসময় তার দেহ তল্লাশী করে এমএম ১টি পিস্তল ও ১টি ম্যাগাজিন সহ ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে আশুলিয়ার জামগড়া ছয়তলা এলাকার এনবয় গার্মেন্টস এর পিছন থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ রুবেল (৩৫) বরিশালের উজিরপুর থানার উটরা গ্রামের ইউনুছ রাড়ীর ছেলে। সে আশুলিয়ার জামগড়া ছয়তলা এলাকায় থেকে দীর্ঘদিন ধরে মাদক ও ছিনতাই সহ নানা অসামাজিক কাজে লিপ্ত ছিলো।

এ বিষয়ে জামগড়া পুলিশ ক্যাম্প এর ইনচার্জ মো: রাশেদুজ্জামান বলেন, রাজা-বাদশা মোড়ে গুলির ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। এরআগেও তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

গত মঙ্গলবার ভোরে কান্দাইলের রাজা-বাদশা এলাকায় দুই ব্যবসায়ীকে গুলি করে ২ লাখ টাকা ছিনতাইয়ের সিসিটিভি ফুটেজ ভাইরাল হওয়ার পরে অভিযুক্তদের ধরতে পুলিশি তৎপরতা বাড়ে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy