পার্বতীপুরে ৬ বছরের শিশুকে হত্যার অভিযোগ, আটক ১

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

দিনাজপুরের পার্বতীপুরে মুনতাছির রহমান (৬) নামে এক শিশুর হত্যাকাণ্ডের ঘটনায় মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। এ সময় ঘটনার সঙ্গে

2026-04-11T14:20:49+00:00
2026-04-11T14:20:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পার্বতীপুরে ৬ বছরের শিশুকে হত্যার অভিযোগ, আটক ১
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ২:২০ পিএম   (ভিজিট : ৩৭)
X

দিনাজপুরের পার্বতীপুরে মুনতাছির রহমান (৬) নামে এক শিশুর হত্যাকাণ্ডের ঘটনায় মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। এ সময় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে প্রতিবেশী মাদকাসক্ত যুবক মোস্তফা মিয়া (২০)-কে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। পরে পুলিশ তাকে দিনাজপুর জেলা আদালতে পাঠায়।

ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১২টা থেকে বিকেল ৫টার মধ্যে, পার্বতীপুর উপজেলা শহর থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে মধ্যদরগাপাড়া গ্রামের একটি মাদ্রাসার পেছনের এলাকায়।

স্থানীয়রা জানান, শিশুটিকে অনেক খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশের দরগাপাড়া মাদ্রাসার পেছনের ঝোপঝাড়ের ভেতর লতাপাতার নিচ থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। নিহত শিশুর মুখে মাটি ও কাপড়ের টুকরা ঢোকানো ছিল এবং গলায় আঘাতের চিহ্ন দেখা গেছে বলে স্বজনরা দাবি করেন।

শিশুটির বাবা মামুনুর রশীদ জানান, তার ছেলে মুনতাছিরের সঙ্গে প্রতিবেশী যুবক মোস্তফাকে প্রায়ই খেলাধুলা করতে দেখা যেত। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, শিশুর মুখে কাপড় ও মাটি ঢোকানো ছিল।

পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, জিজ্ঞাসাবাদে আটক মোস্তফা হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন। বৃহস্পতিবার রাতভর জিজ্ঞাসাবাদের পর শুক্রবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী নিহত শিশুর বাবা মামুনুর রশীদ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy