চৌদ্দগ্রামে ১০ হাজার পিছ ইয়াবাসহ বাসচালক আটক

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লার চৌদ্দগ্রামে র‌্যাব-১১ এর অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ এক বাসচালককে আটক করা হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি মাদক পাচারে জড়িত ছিলেন।

2026-04-11T14:37:49+00:00
2026-04-11T14:37:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চৌদ্দগ্রামে ১০ হাজার পিছ ইয়াবাসহ বাসচালক আটক
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ২:৩৭ পিএম   (ভিজিট : ১৯)
চৌদ্দগ্রামে ১০ হাজার পিছ ইয়াবাসহ বাসচালক জহিরুল ইসলাম আটক
X

চৌদ্দগ্রামে ১০ হাজার পিছ ইয়াবাসহ বাসচালক জহিরুল ইসলাম আটক

কুমিল্লার চৌদ্দগ্রামে র‌্যাব অভিযান চালিয়ে ১০ হাজার পিছ ইয়াবা ট্যাবলেটসহ জহিরুল ইসলাম (৪২) নামে এক বাস চালককে আটক করেছে। 

আটককৃত জহির ঢাকার লালবাগ এলাকার তাজুল ইসলামের ছেলে। 

শনিবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম। 

র‌্যাব সূত্রে জানা গেছে, র‌্যাবের একটি বিশেষ টিম শুক্রবার চৌদ্দগ্রাম উপজেলার নারানকরা এলাকায় অভিযান চালিয়ে বাস চালক জহিরুল ইসলামকে আটক করে। পরে তার দেহ তল্লাশী চালিয়ে ১০ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

র‌্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আটককৃত জহিরুল ইসলাম দীর্ঘদিন ধরে কক্সবাজার হতে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে বাসযোগে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র‌্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বলেন, মাদকের মতো সামাজিক ব্যধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।




  বিষয়:   কুমিল্লা  চৌদ্দগ্রাম  ইয়াবা উদ্ধার  র‌্যাব-১১  বাসচালক আটক  মাদক পাচার  কক্সবাজার ইয়াবা  বাংলাদেশ মাদক সংবাদ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy