ময়মনসিংহের হালুয়াঘাটে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদায়) হিসেবে সদ্য নিয়োগপ্রাপ্ত উত্তর খয়রাকুড়ি গ্রামের কৃতি সন্তান, সাবেক সচিব ও বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকারকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) সকালে শ্রী শ্রী উত্তর খয়রাকুড়ি রাধা গোবিন্দ মন্দিরের আয়োজনে মন্দির প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ বাবু নরেশ চন্দ্র সরকারের সভাপতিত্বে উপজেলার সনাতন ধর্মাবলম্বী গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করা হয়।
এ সময় শ্রী শ্রী উত্তর খয়রাকুড়ি দুর্গা মন্দির কমিটি, হালুয়াঘাট সনাতন যুব সংঘসহ বিভিন্ন সনাতন ধর্মাবলম্বী ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি মন্টি রানী সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবতোষ সরকার, সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, শ্রী শ্রী গৌর নিতাই ভজন কুটির মন্দিরের সাধারণ সম্পাদক আনন্দ ঘোষ, ক্যামাক্ষা মাতা মন্দির কমিটির সভাপতি মিত্র বর্ধন পাল, সাধারণ সম্পাদক সঞ্জয় সরকার, সনাতন যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি সমীর কুমার সরকার (লিটন), সভাপতি প্রবাকর সরকার, সাধারণ সম্পাদক সুবীর সরকার, শ্মশান কমিটির সভাপতি নয়ন দাস, সাধারণ সম্পাদক বিপুল ঘোষ, রেনেসা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান বিকাশ সরকার ও সেক্রেটারি তাপস সরকারসহ আরও অনেকে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হালুয়াঘাট সরকারি শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও শ্রী শ্রী উত্তর খয়রাকুড়ি রাধা গোবিন্দ মন্দিরের সাধারণ সম্পাদক বাবু স্বপন ধর।