সুন্দরবনে হরিণ শিকারের ২৫ ফাঁদ অপসারণ

সাতক্ষীরা প্রতিনিধি

সারাবাংলা

সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবন এলাকায় অভিযান চালিয়ে হরিণ শিকারের ২৫টি ফাঁদ অপসারণ করেছে বন বিভাগ।শনিবার (১১ এপ্রিল) নিয়মিত টহলের

2026-04-11T17:37:15+00:00
2026-04-11T17:37:15+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সুন্দরবনে হরিণ শিকারের ২৫ ফাঁদ অপসারণ
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৫:৩৭ পিএম   (ভিজিট : ৩৫)
X

সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবন এলাকায় অভিযান চালিয়ে হরিণ শিকারের ২৫টি ফাঁদ অপসারণ করেছে বন বিভাগ।

শনিবার (১১ এপ্রিল) নিয়মিত টহলের সময় মুন্সিগঞ্জ টহল ফাঁড়ির বনকর্মীরা মন্দিরের খাল এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক জানান, ফুট পেট্রোলিং চলাকালে বনের ভেতরে হরিণ শিকারের জন্য পাতা ২৫টি মালা ফাঁদ শনাক্ত করা হয়। পরে সেগুলো অপসারণ করা হয়।

তিনি আরও জানান, সুন্দরবনের বন ও বন্যপ্রাণী সুরক্ষায় বন বিভাগের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy