মান্দায় তুচ্ছ ঘটনায় বিধবা নারীকে পিটিয়ে জখম, থানায় অভিযোগ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর মান্দায় হাঁসের বাচ্চা বাড়িতে আসাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে মোছাঃ পারুল আক্তার (৪৮) নামে এক বিধবা

2026-04-11T19:48:24+00:00
2026-04-11T19:48:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মান্দায় তুচ্ছ ঘটনায় বিধবা নারীকে পিটিয়ে জখম, থানায় অভিযোগ
মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৭:৪৮ পিএম   (ভিজিট : ২৩)
ফাইল ছবি
X

ফাইল ছবি

নওগাঁর মান্দায় হাঁসের বাচ্চা বাড়িতে আসাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে মোছাঃ পারুল আক্তার (৪৮) নামে এক বিধবা নারীকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। 

গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) উপজেলার শুটকি বাদাল গ্রামে এই বর্বরোচিত ঘটনা ঘটে। বর্তমানে ভুক্তভোগী ওই নারী মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন বেলা ১১টার দিকে প্রতিবেশী নাজমুল ইসলাম ও তার স্ত্রী মাজুরা আক্তারের পালিত রাজহাঁসের বাচ্চা পারুল আক্তারের বসতবাড়ীর আঙ্গিনায় আসে। পারুল আক্তার বাচ্চাগুলো সরিয়ে নিতে বললে বিবাদী নাজমুল ও মাজুরা তাকে লক্ষ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। একপর্যায়ে নাজমুলের নির্দেশে তার স্ত্রী মাজুরা আক্তার পারুলের চুলের মুঠি ধরে টেনে-হিঁচড়ে মাটিতে ফেলে বেধড়ক মারধর করেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ধস্তাধস্তির একপর্যায়ে নাজমুল ইসলাম বাঁশের লাঠি দিয়ে হত্যার উদ্দেশ্যে পারুলের মাথায় আঘাত করতে যান। তবে আঘাতটি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার নাকে লাগে। এতে পারুলের নাক ফেটে গিয়ে রক্তক্ষরণ শুরু হয় এবং তিনি গুরুতর জখম হন। পরে স্থানীয়রা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ভুক্তভোগী পারুল আক্তার বলেন, “অভিযুক্তরা আমার আপন প্রতিবেশী ভাইপো ও ভাইপো-বউ। রক্ত সম্পর্কের আত্মীয় হওয়া সত্ত্বেও তারা দীর্ঘদিন ধরে তুচ্ছ বিষয় নিয়ে আমাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে আসছিল। আমি এই অন্যায়ের বিচার চাই।”

এ ঘটনায় পারুল আক্তার বাদী হয়ে মান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy