জি-মেইলের তথ্য সুরক্ষায় নতুন ফিচার গুগলের

অনলাইন ডেস্ক

প্রযুক্তি

গুগল জি-মেইলে-এ এনেছে শক্তিশালী এন্ড-টু-এন্ড এনক্রিপশন ফিচার। এখন ই-মেইল হবে আরও সুরক্ষিত এবং কেউই কনটেন্ট দেখতে পারবে না।

2026-04-12T11:42:49+00:00
2026-04-12T11:42:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জি-মেইলের তথ্য সুরক্ষায় নতুন ফিচার গুগলের
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ১১:৪২ এএম   (ভিজিট : ১৫৬)
জি-মেইলের তথ্য সুরক্ষায় নতুন ফিচার গুগলের
X

জি-মেইলের তথ্য সুরক্ষায় নতুন ফিচার গুগলের

ব্যক্তিগত তথ্য ডিজিটাল যুগে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে বিবেচিত। আর এই তথ্য দখলের লক্ষ্যে সাইবার অপরাধীরাসবসময় সক্রিয় থাকে। ব্যবহারকারীদের অজান্তেই অনেক সময় ব্যক্তিগত ই-মেইল, ছবি কিংবা বার্তা হ্যাকারদের হাতে চলে যেতে পারে। এ কারণে নিরাপত্তার দিক বিবেচনায় অনেকেই এতদিন হোয়াটসঅ্যাপ-এর মতো প্ল্যাটফর্মকে বেশি নিরাপদ মনে করতেন, যেখানে এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবস্থায় তথ্য কেবল প্রেরক ও প্রাপকের মধ্যেই সীমাবদ্ধ থাকে।

এবার একই ধরনের উন্নত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এসেছে গুগল তাদের জনপ্রিয় ই-মেইল সেবা জি-মেইল-এ। নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের পাঠানো ই-মেইল আরও বেশি সুরক্ষিত থাকবে। এমনকি তৃতীয় পক্ষ তো দূরের কথা, গুগল নিজেও সেই ই-মেইলের কনটেন্ট পড়তে পারবে না।

এই ফিচার কীভাবে কাজ করে ?
ই-মেইল পাঠানোর আগে সাধারণত তা গুগলের সার্ভারের মাধ্যমে যায়। তবে নতুন এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবস্থায় মেইলটি এমনভাবে এনক্রিপ্ট করা হয়, যা সার্ভারে পৌঁছালেও তা আর পড়ার উপযোগী থাকে না বরং এটি কেবল একটি কোডে পরিণত হয়।
কারা ব্যবহার করতে পারবেন?

ব্যবহার কারা করতে পারবেন?
এই নিরাপত্তা সুবিধাটি গুগলের ক্লায়েন্ট-সাইড এনক্রিপশন প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি। তবে বর্তমানে এটি সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত হয়নি। ব্যক্তিগত জি-মেইল অ্যাকাউন্টে এখনো এই ফিচার চালু হয়নি। মূলত কর্পোরেট বা ব্যবসায়িক অ্যাকাউন্ট ব্যবহারকারীরা এই সুবিধা পাচ্ছেন।

চালু কীভাবে করবেন?
এই ফিচার ব্যবহার করতে হলে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে:
গুগল ওয়ার্কস্পেস এন্টারপ্রাইজ প্লাস লাইসেন্স থাকতে হবে
অ্যাশিওর কন্ট্রোলস বা অ্যাশিওর কন্ট্রোলস প্লাস অ্যাড-অন সক্রিয় থাকতে হবে
গুগল অ্যাডমিন কনসোল থেকে অনুমোদন নিতে হবে

সবকিছু সম্পন্ন হলে মেইল লেখার সময় একটি ‘লক’ আইকন দেখা যাবে। সেখানে ক্লিক করে অতিরিক্ত এনক্রিপশন চালু করলে মেইলটি সম্পূর্ণ সুরক্ষিত বা ‘লকড’ হয়ে যাবে। সব শর্ত পূরণ হলে নতুন মেইল লেখার সময় একটি ‘লক’ আইকন দেখা যাবে। সেই আইকনে ক্লিক করে অতিরিক্ত এনক্রিপশন চালু করলে ই-মেইলটি সম্পূর্ণ সুরক্ষিত বা ‘লকড’ হয়ে যাবে।




  বিষয়:   Gmail security feature  Google encryption  email security  end to end encryption Gmail  Gmail update  cyber security 



Loading...
Loading...


প্রযুক্তি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy