ভেড়ামারায় বিপুল পরিমাণ দেশীয় মদ উদ্ধার, মাদক ব্যবসায়ী পলাতক

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

সারাবাংলা

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত

2026-04-12T15:17:51+00:00
2026-04-12T15:17:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভেড়ামারায় বিপুল পরিমাণ দেশীয় মদ উদ্ধার, মাদক ব্যবসায়ী পলাতক
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৩:১৭ পিএম   (ভিজিট : ২৩৯)
X

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মাদক ব্যবসায়ী শুভংকর প্রামাণিক ওরফে শুভ পলাতক রয়েছেন।

শনিবার রাতে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোলাপনগর গ্রামের মৃত জগত প্রামাণিকের ছেলে শুভংকর প্রামাণিকের বাড়িতে অভিযান চালানো হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহারের নেতৃত্বে এবং ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুর রহমানের সহযোগিতায় এ তল্লাশি পরিচালিত হয়।

অভিযানকালে অভিযুক্তের বসতবাড়ির রান্নাঘরের চালের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১১২ বোতল দেশীয় মদ উদ্ধার করা হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত শুভ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুভ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং গোলাপনগর এলাকায় তার একটি সক্রিয় চক্র রয়েছে। সম্প্রতি হযরত সোলায়মান শাহ (রহ.)-এর মাজারে ওরসকে কেন্দ্র করে এলাকায় মাদক সরবরাহ বেড়েছে বলেও অভিযোগ রয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার জানান, মাদকমুক্ত ভেড়ামারা গড়তে জিরো টলারেন্স নীতির আওতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy