ইয়াবা-গাঁজাসহ মাদক সম্রাট আকাশ গ্রেফতার

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

১০ হাজার ২০৫ পিচ ইয়াবা, ২ কেজি গাঁজা ৪ লাখ ২৬ হাজার ৮০০ টাকাসহ মাদক সম্রাট শহিদুল ইসলাম

2026-04-12T15:44:31+00:00
2026-04-12T15:44:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইয়াবা-গাঁজাসহ মাদক সম্রাট আকাশ গ্রেফতার
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৩:৪৪ পিএম   (ভিজিট : ১০৫)
মাদক সম্রাট আকাশ
X

মাদক সম্রাট আকাশ

১০ হাজার ২০৫ পিচ ইয়াবা, ২ কেজি গাঁজা ৪ লাখ ২৬ হাজার ৮০০ টাকাসহ মাদক সম্রাট শহিদুল ইসলাম আকাশ (৩৬) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামে শনিবার দিবাগত রাত দেড়টার সময়।

জানা গেছে, কাশিয়ানী থানার ওসি মোঃ মাহফুজুর রহমান ,এস আই মোঃ নূর আলম মিয়া, এ এস আই মোঃ শিহাব উদ্দিন সহ কয়েকজন পুলিশ সদস্যদের নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমান (১০২০৫ পিচ) ইয়াবা,২ কেজি গাঁজা এবং গাঁজা বিক্রির নগদ ৪২৬৮০০ টাকা সেই সাথে মাদক বিক্রির তিন টি খাতা উদ্ধার করে। এ সময়ে মাদক সম্রাট শহিদুল ইসলাম আকাশ (৩৫) কে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, সহকারী পুলিশ সুপার মুকসুদপুর মোঃ নাফিছুর রহমান ও অফিসার ইনচার্জ কাশিয়ানী থানার সার্বিক অপারেশন কৌশল পরিচালনায়, কাশিয়ানীতে সফল অভিযান; ৩৩ লক্ষ টাকার মাদক ও নগদ অর্থসহ শীর্ষ মাদক ব্যাবসায়ী শহিদুল ইসলাম আকাশ কে গ্রেফতার করতে সক্ষম হয়।

​শনিবার দিবাগত রাত দেড়টার  (রোববার ১২ এপ্রিল) গোপালগঞ্জের কাশিয়ানী থানাধীন পশ্চিম রাতইল এলাকায় এক শ্বাসরুদ্ধকর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা এবং মাদক বিক্রির নগদ টাকাসহ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) জনাব নাফিছুর রহমান-এর সরাসরি নেতৃত্বে এই সফল অভিযান পরিচালিত হয়।

​কাশিয়ানী থানার ওসি মোঃ মাহফুজুর রহমান অভিযানের বিবরণ দিতে গিয়ে জানান, ​গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার, মুকসুদপুর সার্কেল, জনাব নাফিছুর রহমান জানতে পারেন যে, পশ্চিম রাতইল এলাকায় মাদকের একটি বড় চালান মজুত করা হয়েছে। তাঁর নেতৃত্বে আভিযানিক দলটি গত রাতে উক্ত এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে। রাত গভীর হলে অভিযুক্ত শেখ শহিদুল ইসলাম আকাশ (৩৮) এর বাড়িটি চারপাশ থেকে কঠোরভাবে ঘেরাও করা হয়। অত্যন্ত সুশৃঙ্খল ও পেশাদারিত্বের সাথে গভীর রাতে বাড়িতে চিরুনি অভিযান পরিচালনা করা হয়।

​অভিযানের শুরুতে অভিযুক্ত ব্যক্তি নিজেকে নির্দোষ দাবি করলেও, পুলিশের নিবিড় তল্লাশিতে তার ঘরে অভিনব পন্থায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ টাকা উদ্ধার করা হয়।

​গ্রেফতারকৃত ​শেখ শহিদুল ইসলাম আকাশ (৩৮) কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের পশ্চিম রাতইল গ্রামের মোঃ আলীর ছেলে।
​পুলিশ তার বাড়িতে তল্লাশি চালিয়ে ​ইয়াবা: মোট ১০,২০৭ পিস (কমলা- ৯,৬২৫ পিস এবং সবুজ- ৫৮২ পিস), গাঁজা: ০২ কেজি।

​নগদ টাকা: মাদক বিক্রির লব্ধ ৪,২৬,৮০০/- (চার লক্ষ ছাব্বিশ হাজার আটশত) টাকা ​উদ্ধারকৃত করে।

মাদকদ্রব্যের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ৩৩,৬৪,৩০০/- (তেত্রিশ লক্ষ চৌষট্টি হাজার তিনশত) টাকা। বলে মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ নুর আলম মিয়া জানান।

এলাকাবাসীর জানান, ​গ্রেফতারকৃত আকাশ একজন পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে ইতিপূর্বেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে কাশিয়ানী ও মুকসুদপুর এলাকায় মাদকের নেটওয়ার্ক পরিচালনা করে আসছিল।

​থানার অফিসার ইনচার্জ জানান, ​গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়েরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ সময় সহকারী পুলিশ সুপার জনাব নাফিছুর রহমান জানান, মাদকের মূল উৎপাটন করতে এই ধরনের জিরো টলারেন্স অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy