টুঙ্গিপাড়া-কোটালীপাড়ার মানুষের ওপর নির্যাতন হতে দিবনা: এসএম জিলানী

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

বিএনপি নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে গোপালগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী বলেছেন,বিএনপির কোন

2026-04-12T15:58:45+00:00
2026-04-12T15:58:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টুঙ্গিপাড়া-কোটালীপাড়ার মানুষের ওপর নির্যাতন হতে দিবনা: এসএম জিলানী
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৩:৫৮ পিএম   (ভিজিট : ১৭২)
এসএম জিলানী
X

এসএম জিলানী

বিএনপি নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে গোপালগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী বলেছেন, বিএনপির কোন নেতাকর্মী যদি অনাকাঙ্ক্ষিতভাবে কারো উপরে কোন অন্যায় নির্যাতন করে দয়া করে আমাকে বলবেন আমি তাকে ভালো বানাতে চেষ্টা করবো। যদি সে ভালো না হয় তাহলে তাকে দল থেকে বের করে দেব। আমার এলাকার মানুষের উপরে কোন নির্যাতন হোক এটা আমি কখনো হতে দেবো না। 

শনিবার টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নের পঞ্চপল্লী মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন যুবদলের কর্মীসভায় তিনি একথা বলেন।

আওয়ামীলীগের কিছু নেতাকর্মীদের উদ্দেশ্যে এস এম জিলানী বলেন, বিগত ১২ ফেব্রুয়ারি নির্বাচনে টুঙ্গিপাড়া- কোটালীপাড়ায় একটি গোষ্ঠী ঘোড়া প্রতীককে বিজয়ী করার পাঁয়তারা করেছিলো। কারন তাদের উদ্দেশ্য সৎ ছিলোনা। কারন তারা জানতো জিলানী নির্বাচিত হলে এলাকার হিন্দু সহ সকল সম্প্রদায়ের মানুষের জন্য ও এলাকার উন্নয়নের জন্য কাজ করবে। আর ভবিষ্যতে এমপি পদ ছিনিয়ে নেওয়া অনেক কঠিন হবে। যার কারণে আমাকে ফেল করাতে রাজবাড়ির ওই ভদ্রলোককে ভোট দিতে হবে। রাজবাড়ীর ওই ভদ্রলোককে ভোট দিলে উনিতো এই এলাকায় কখনো আসবে না। অতএব এই এলাকা ফাঁকা থাকবে তখন তারা তাদের মত করে রাজনীতি করবে। এটাই তাদের মনোবাসনা ছিল।

হিন্দু সম্প্রদায়ের মানুষের উদ্দেশ্যে এমপি জিলানী বলেন, বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে ছিল, বিএনপির পক্ষে রায় দিয়েছে, ধানের শীষে ভোট দিয়েছে। তাই তাদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আগামীতে সকল  সংসদ সদস্যদের একত্র করে হিন্দু সম্প্রদায়ের স্বার্থ সংশ্লিষ্ট সমস্ত বিষয়ে সংসদে কথা বলবো। 

মাদকের ব্যবসায়ীদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, কেউ মাদক মামলায় গ্রেপ্তার হলে তার জন্য কোন সুপারিশ করবো না। বরং বছরের পর বছর যাতে কারাগারে থাকে আমি সেই ব্যবস্থা করবো। সেজন্য আপনাদের কাছে অনুরোধ যারা মাদক ব্যবসার সাথে জড়িত আছেন, তারা এই ব্যবসা থেকে ফিরে আসুন। অন্য ব্যবসা করে খান,  প্রয়োজনে যোগাযোগ করবেন অর্থনৈতিক সহযোগিতা করবো। তবুও মাদক ব্যবসা করতে পারবেন না। তারেক রহমান যে বাংলাদেশের স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন বাস্তবায়ন করতে গেলে সবার প্রথমে সমাজ থেকে মাদক নির্মূল করতে হবে।

কর্মীসভায় গোপালপুর ইউনিয়ন যুবদলের সভাপতি ধনীন্দ্রনাথ হাজরার সভাপতিত্বে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক খালিদ বিশ্বাস, মুক্তার মোল্লা, পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার, গোপালপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি জীবেশ বাড়ৈ, উপজেলা যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy