মুকসুদপুর রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি চালু

মো: নিয়ামুল ইসলাম, মুকসুদপুর উপজেলা প্রতিনিধি

সারাবাংলা

মুকসুদপুর রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এ সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত সময়সূচি অনুসারে ট্রেনগুলো

2026-04-12T16:26:38+00:00
2026-04-12T16:26:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মুকসুদপুর রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি চালু
মো: নিয়ামুল ইসলাম, মুকসুদপুর উপজেলা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৪:২৬ পিএম   (ভিজিট : ১৭৯)
X

মুকসুদপুর রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এ সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত সময়সূচি অনুসারে ট্রেনগুলো এখন থেকে এই স্টেশনে অল্প সময়ের জন্য থামবে।

বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় জেনারেল ম্যানেজারের কার্যালয়, রাজশাহী থেকে জারি করা এক দপ্তরাদেশে জানানো হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বের নির্দেশনার আলোকে রূপসী বাংলা এক্সপ্রেসসহ নির্দিষ্ট আন্তঃনগর ট্রেনকে মুকসুদপুর স্টেশনে ২ মিনিটের যাত্রাবিরতির অনুমোদন দেওয়া হয়েছে।
আগামী ১৪ এপ্রিল ২০২৬ (১লা বৈশাখ ১৪৩৩) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী ট্রেনগুলোর আগমন ও প্রস্থান সময় নির্ধারণ করা হয়েছে, যা সংশ্লিষ্ট রুটের বিদ্যমান সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালিত হবে।

দপ্তরাদেশে আরও উল্লেখ করা হয়েছে, চলমান সময়সূচি-৪৫ অনুযায়ী অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পশ্চিম) মো. আবুল আওয়াল স্বাক্ষরিত এ নির্দেশনা ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy