রান্নাঘর ঝাড়ু দিতে গিয়ে সাপের কামড়, কলারোয়ায় তরুণীর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

সারাবাংলা

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় রান্নাঘর ঝাড়ু দিতে গিয়ে সাপের কামড়ে বিথী খাতুন (১৮) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। রোববার

2026-04-12T16:36:25+00:00
2026-04-12T16:36:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রান্নাঘর ঝাড়ু দিতে গিয়ে সাপের কামড়, কলারোয়ায় তরুণীর মৃত্যু
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৪:৩৬ পিএম   (ভিজিট : ৩৮)
কলারোয়ায় তরুণীর মৃত্যু
X

কলারোয়ায় তরুণীর মৃত্যু

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় রান্নাঘর ঝাড়ু দিতে গিয়ে সাপের কামড়ে বিথী খাতুন (১৮) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকালে উপজেলার চন্দনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়ির রান্নাঘর ঝাড়ু দেওয়ার সময় হঠাৎ পায়ে তীব্র ব্যথা অনুভব করেন বিথী খাতুন। পরে পরিবারের সদস্যরা ধারণা করেন, তাকে বিষধর সাপে দংশন করেছে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়।

সকাল আনুমানিক ১১টার দিকে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফয়সাল সরদার পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক ডা. ফয়সাল সরদার জানান, হাসপাতালে আনার সময় তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হয়েছিল। চিকিৎসার সর্বোচ্চ চেষ্টা করা হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

এদিকে তরুণীর মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। পরিবারের সদস্য ও এলাকাবাসী তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy