প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৬:০৪ পিএম (ভিজিট : ৮৬)

X
শ্রীপুর মডেল থানা
মোবাইল ফোন না দেওয়ায় অভিমানে আজিজুল (১২) নামে এক স্কুল শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
রবিবার (১২ এপ্রিল) দুপুর আড়াই টার দিকে ঘটনাটি ঘটেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার ভাংনাহাটি এলাকায়।
নিহত শিক্ষার্থী ওই গ্রামের আজাহারোলের ছেলে। সে স্থানীয় ভাংনাহাটি মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
নিহতের মা আসমা আক্তার বললেন , আমি স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করি। দুপুরে বাসায় খাবার শেষ করে কারখানায় যাওয়ার সময় ছেলে মোবাইল ফোন দেয়ার জন্য আবদার করে। ছেলের পড়ালেখার ক্ষতি হবে ভেবে ফোন না দিয়ে কারখানায় চলে যাই। দুপুর আড়াইটার দিকে তার বাবা এসে ঘরের দরজা বন্ধ দেখে ছেলেকে ডাকাডাকি করে। ভেতর থেকে কোন সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজন নিয়ে অন্য রুমের ভিতর দিয়ে প্রবেশ করে দেখে ছেলে ফাঁসিতে ঝুলে আছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নাছির আহমেদ বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।