বদলগাছীতে মশার উপদ্রবে অতিষ্ঠ জনজীবন

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর বদলগাছী উপজেলায় মশার উপদ্রব ভয়াবহ আকার ধারণ করেছে। মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রা। কয়েল,

2026-04-13T12:05:29+00:00
2026-04-13T12:05:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বদলগাছীতে মশার উপদ্রবে অতিষ্ঠ জনজীবন
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১২:০৫ পিএম   (ভিজিট : ৩৩)
X

নওগাঁর বদলগাছী উপজেলায় মশার উপদ্রব ভয়াবহ আকার ধারণ করেছে। মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রা। কয়েল, অ্যারোসলসহ নানা উপকরণ ব্যবহার করেও মশার হাত থেকে কোনোভাবেই রেহাই মিলছে না।

স্থানীয় বাসিন্দারা জানান, দিনের বেলাতেও মশার উপদ্রব এতটাই বেশি যে স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। সন্ধ্যা নামার পর পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। মশার কারণে ঘরে বসে থাকাও কষ্টকর হয়ে পড়ছে।

শিক্ষার্থীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে বলে জানা গেছে। মশার কামড়ে তারা ঠিকমতো পড়াশোনা করতে পারছে না। একইভাবে ব্যবসায়ীরাও দিনের বেলা দোকানে বসে ব্যবসা পরিচালনায় অসুবিধায় পড়ছেন।

মশার কামড়ে ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে বলে স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন।

উপজেলা সদরের হাসপাতাল রোডসহ বিভিন্ন এলাকায় অপরিকল্পিতভাবে পানি জমে থাকছে। দীর্ঘদিন ড্রেন পরিষ্কার না করা এবং অনেক ড্রেন বন্ধ থাকায় সেখানে মশার প্রজননস্থল তৈরি হয়েছে।

এছাড়া বাজার এলাকার ড্রেন নিয়মিত পরিষ্কার না করায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। ফলে পুরো এলাকা মশার আবাসস্থলে পরিণত হচ্ছে।

সচেতন মহলের মতে, নিয়মিত ড্রেন পরিষ্কার করা, আবর্জনা ডাস্টবিনে ফেলা এবং পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করলে মশার উপদ্রব অনেকটাই কমে আসতে পারে।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কানিস ফারহানা বলেন, ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত মশার বিস্তার বেশি থাকে এবং এ সময় ডেঙ্গুসহ বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি জানান, দ্রুত মশা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy