শিক্ষার্থীদের জাতির সেবক হয়ে দায়িত্ব পালন করতে হবে: আবুল কালাম আজাদ- এমপি

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

সারাবাংলা

খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে করে বলছেন, ভবির্ষ্যত চিন্তা করে ভালো ভাবে লেখাপড়া

2026-04-13T16:06:25+00:00
2026-04-13T16:06:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিক্ষার্থীদের জাতির সেবক হয়ে দায়িত্ব পালন করতে হবে: আবুল কালাম আজাদ- এমপি
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৪:০৬ পিএম   (ভিজিট : ৫২)
পাইকগাছায় মহিলা কলেজে সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ
X

পাইকগাছায় মহিলা কলেজে সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ

খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে করে বলছেন, ভবির্ষ্যত চিন্তা করে ভালো ভাবে লেখাপড়া করে নীতি-নৈতিকতা অর্জন করে জাতির সেবক হয়ে দায়িত্ব পালন করতে হবে। এ ভাবে গড়ে উঠলে শিক্ষা প্রতিষ্ঠানসহ  শিক্ষক ও নিজের পরিবারের সুনাম হবে।


সোমবার দুপুরে ফসিয়ার রহমান মহিলা কলেজ আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি'র বক্তব্যে তিনি এ কথা বলেন। 


পৌর সদরের ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম ও উন্নতি কামনা করে তিনি শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে আরোও  বলেন, অগ্রাধিকার ভিত্তিতে কলেজের ছাত্রীনিবাস নির্মান করা হবে। পর্যায়ক্রমে অবকাঠামো উন্নয়ন, বিএম শাখার এমপিও ভুক্ত করণ ও মহিলা কলেজটি জাতীয় করনের বিষয়ে আমি আন্তরিক ভাবে চেষ্টা করে যাবো। 

কলেজ অধ্যক্ষ উৎপল কুমার বাইনের সভাপতিত্বে সংবর্ধনা সভায় আরোও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, গভনিং বডির সদস্য ও শিক্ষক-শিক্ষার্থীরা। 


সভায় শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীদের পক্ষ থেকে  সংসদ সদস্য'কে প্রশাংসাপত্র ও সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy