প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৪:২০ পিএম (ভিজিট : ৬৪)

X
কালিয়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত
নড়াইলের কালিয়া উপজেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) সকালে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শোয়াইব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। তিনি বলেন, শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ক্যাম্পেইন শতভাগ সফল করতে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. তাজ মোহাম্মদ মল্লিকের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলাম, কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইদ্রিস আলী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) ডা. রাফি।
এ সময় উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু, সিনিয়র সহ-সভাপতি স ম রেজা রাব্বি কামাল, যুগ্ম সাধারন সম্পাদক আর্মস্ট্রং সরদার, পৌর বিএনপির সভাপতি মোঃ সেলিম হোসেন, কালিয়া সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সাজ্জাদ হুসাইন, সাবেক সদস্য সচিব পৌর বিএনপি মনিরুজ্জামান (মনা) উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক স ম রাকিবুজ্জামান পাপ্পু, সাবেক সদস্য সচিব মোঃ তরিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাবৃন্দ প্রমুখ।
সভায় বক্তারা হাম-রুবেলা নির্মূলে গণসচেতনতা বৃদ্ধি, অভিভাবকদের উদ্বুদ্ধকরণ এবং নির্ধারিত সময়ের মধ্যে সকল শিশুকে টিকার আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া ক্যাম্পেইন বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল বিভাগের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।