যশোরে তেলের সিরিয়াল নিয়ে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ৩

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোরের চৌগাছা উপজেলায় তেলের সিরিয়াল দেওয়া কেন্দ্র করে ছাত্রদল ও যুবদল কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত

2026-04-13T16:24:15+00:00
2026-04-13T16:24:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যশোরে তেলের সিরিয়াল নিয়ে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ৩
যশোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৪:২৪ পিএম   (ভিজিট : ৫০)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

যশোরের চৌগাছা উপজেলায় তেলের সিরিয়াল দেওয়া কেন্দ্র করে ছাত্রদল ও যুবদল কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩ জন আহত হয়েছেন।

সোমবার (১৩ এপ্রিল) বেলা একটার দিকে চৌগাছা পৌরসভাস্থ আর এস ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,তেলের সিরিয়াল দেওয়া নিয়ে চৌগাছা উপজেলা যুবদলের সদস্য রিয়াদ হোসেন (৩৮) ও উপজেলা ছাত্রদলের সদস্য বাবু (২৮)-এর মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয়ের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে মোঃ শামীম হোসেন (২৭), কাজল (৩৮) ও টনি (৩৩) নামে তিনজন আহত হন। আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন।

ঘটনার পর এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে যশোর চৌগাছার থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy