কালিয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কালিয়া (নড়াইল) প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলের কালিয়া উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করেছে উপজেলা কৃষি বিভাগ।

2026-04-13T18:58:59+00:00
2026-04-13T18:58:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালিয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ
কালিয়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৬:৫৮ পিএম   (ভিজিট : ২৬)
বীজ ও সার বিতরণ
X

বীজ ও সার বিতরণ

নড়াইলের কালিয়া উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করেছে উপজেলা কৃষি বিভাগ। ধান উৎপাদন বৃদ্ধি এবং খরিপ মৌসুমে আউশ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ হল রুমে  এ বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিন্নাতুল ইসলাম।  কৃষি সম্প্রসারণ অফিসার  সুমন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম।

উপজেলার পৌরসভাসহ ১৪টি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়। প্রতিটি কৃষককে ৫ কেজি উফশী আউশ বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।  উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে উফশী আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পর্যায়ক্রমে মোট ৩ হাজার ৫৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এ বীজ ও সার বিতরণ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু, সিনিয়র সহ-সভাপতি স ম রেজা রাব্বি কামাল, যুগ্ম সাধারন সম্পাদক আর্মস্ট্রং সরদার, পৌর বিএনপির সভাপতি মোঃ সেলিম হোসেন, সাবেক সদস্য সচিব পৌর বিএনপি মনিরুজ্জামান (মনা) উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক স ম রাকিবুজ্জামান পাপ্পু, সাবেক সদস্য সচিব মোঃ তরিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাবৃন্দ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এ ধরনের কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে সহায়তা করছে এবং অধিক ফলন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy