সকলকে নিয়ে এলাকার উন্নয়ন করতে চাই: এমপি পিনাক চৌধুরী

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

দিনাজপুর-২ (বিরল বোচাগঞ্জ) আসন এর সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেছেন, আমরা ভোট দিয়েছি গত ১২

2026-04-13T19:44:27+00:00
2026-04-13T19:44:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সকলকে নিয়ে এলাকার উন্নয়ন করতে চাই: এমপি পিনাক চৌধুরী
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৭:৪৪ পিএম   (ভিজিট : ৯৩)
এমপি পিনাক চৌধুরী
X

এমপি পিনাক চৌধুরী

দিনাজপুর-২ (বিরল বোচাগঞ্জ) আসন এর সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেছেন, আমরা ভোট দিয়েছি গত ১২ ফেব্রুয়ারি। এখন পর্যন্ত সেই ভোটের কালি সম্পূর্ণ মুছে যায়নি, কিন্তু আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী সপথ নেয়ার পরের দিন থেকেই উনার দেয়া প্রতিশ্রæতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। আমাদের একটা পরিকল্পনা ছিল দেশের মা ও বোনরা যাতে ভাল থাকে। তারা যেন আত্ম নির্ভরশীল হয়। তাদের সম্মান বৃদ্ধি করার জন্য ফ্যামিলি কার্ডের কথা বলা হয়েছিল। সেটা কিন্তু আমরা ইতি মধ্যেই চালু করে দিয়েছে। ৩৭হাজার কার্ড পাইলট প্রকল্পের মাধ্যমে চালু করা হয়েছে। পর্যায়ক্রমে প্রত্যেকটা মা-বোন বিনা মূল্যে ফ্যামিলি কার্ড পাবে। মাননীয় প্রধানমন্ত্রী দেশের মানুষ ও কৃষকদের কথা চিন্তা করে খাল খনন কার্যক্রম উদ্বোধন করেছে। প্রধানমন্ত্রী ভোটের আগে কুষকদের কৃষক কার্ড এবং ১০হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করার কথা বলেছিলেন, আপনারা যেনে থাকবেন ইতিমধ্যেই প্রধানমন্ত্রী ১৫হাজার কোটি টাকা কৃষি ঋণ মওকুফ করেছেন। তিনি ১৪ এপ্রিল কৃষক কার্ডেরও উদ্বোধন করবেন। আমরা একে একে ভোটের আগে দেয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করব ইনশাল্লাহ। 

সংসদ সদস্য আরও বলেন, এই দেশটা আমাদের সকলের। হিন্দু, বৈদ্ধ, খ্রীস্টান, মুসলমান প্রত্যেক ধর্মের স্বাধীনতা নিশ্চিত করে আমরা সম বন্টনের মাধ্যমে সকলকে নিয়ে এই এলাকার উন্নয়ন করতে চাই। আমরা মাদক বিক্রেতা ও চাঁদাবাজকে কখনও প্রশ্রয় দেবনা। সেটা যদি আমার দলের অনেক বড় নেতাও হয় বিএনপিতে তার জায়গা হবে না। এটা আমার কথা নয় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের কথা। 

সোমবার দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ১৮২জন অসহায় দুঃস্থ্য মানুষের মাঝে নগদ ৩লাখ ৫০ হাজার টাকা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। 

বিকাল ৪টায় উপজেলা হলরুমে ইউএনও মারুফ হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থ বিতরণ অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক সফিকুল আলম, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দীনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy