বোদায় বিদ্যালয়ের সিসিক্যামেরা চুরির ঘটনায় গ্রেফতার ২

বোদা (পঞ্চগড়) সংবাদদাতা

সারাবাংলা

পঞ্চগড়ের বোদা উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৩টি সিসি ক্যামেরা চুরির ঘটনায় তদন্তে নেমে বোদা থানা পুলিশ

2026-04-13T21:00:43+00:00
2026-04-13T21:00:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বোদায় বিদ্যালয়ের সিসিক্যামেরা চুরির ঘটনায় গ্রেফতার ২
বোদা (পঞ্চগড়) সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৯:০০ পিএম   (ভিজিট : ৩৫)
গ্রেফতার ২
X

গ্রেফতার ২

পঞ্চগড়ের বোদা উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৩টি সিসি ক্যামেরা চুরির ঘটনায় তদন্তে নেমে বোদা থানা পুলিশ দুই আসামীকে গ্রেফতার করেছে। 

গত সোমবার (১১ এপ্রিল) তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছ। মামলার সূত্র থেকে জানা যায়, গত ১৫ ফেব্রুয়ারি ভোরে ৬নং মাড়েয়া বামনহাট ইউপিস্থ খারিজা মাড়েয়া গ্রামের ৪০ নং আটিয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দা থেকে জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহত ৩ টি ইউএনভি অ্যানালগ ক্যামেরা চুরি হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদী হয়ে বোদা থানায় মামলা দায়ের করেন। 

মামলার ধারা-৩৭৯ (পেনাল কোড ১৮৬০) ও জিআর নং-৭৩/২০২৬। বোদা থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে মোঃ রাশেদ প্রধান ওরফে সুজনকে (৩৬) গ্রেফতার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী অপর আসামী মোঃ আনারুল ইসলামকে (৪২) গ্রেফতার করা হয়। পরে চুরি যাওয়া ৩টি সিসি ক্যামেরা উদ্ধার করা হয়। 

বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোয়েল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে বলেন, প্রাথমিক তদন্ত ও সিসি ফুটেজ বিশ্লেষণে আমরা নিশ্চিত হয়েছি, মূল আসামী রাশেদ প্রধান ওরফে সুজন স্কুলের ক্যামেরাগুলো প্লাস দিয়ে কেবল কেটে চুরি করে। তার দেয়া তথ্য অনুযায়ী দ্বিতীয় আসামী আনারুল ইসলামকে গ্রেফতার ও চোরাই ক্যামেরা উদ্ধার করেছি। আসামীরা দীর্ঘদিন ধরে এ ধরনের চুরির সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy